বার্সেলোনার কোচিং স্টাফে যোগ দিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করা স্প্যানিশ ফুটবলার থিয়াগো আলকান্তরা। বুধবার তার যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। সাময়িক সময়ের জন্য বার্সার কোচিং স্টাফে থাকবেন তিনি।
৩৩ বর্ষী থিয়াগো বার্সেলোনার ফুটবলারদের গতি নিয়ে কাজ করবেন। খেলোয়াড়ি জীবন থেকে দুই ক্লাব বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ এবং জার্মান কোচ হ্যানসি ফ্লিককে জানতেন এ খেলোয়াড়।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘হ্যান্সি ফ্লিকের কোচিং স্টাফের অংশ হিসাবে থিয়াগো কোচ হিসেবে প্রশিক্ষণের জন্য আগামীতে যোগ দিবেন। পুরো মৌসুমে পুরুষ দলের সাথে থাকবেন তিনি এবং তারপর আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও থাকবেন।’
লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত সপ্তাহে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় ঘোষণা করেন থিয়াগো।







