আন্তর্জাতিক

থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সংবাদ সম্মেলনে উপস্থিত, তিনি হাসিমুখে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হবেন। 

বিবিসি জানিয়েছে, শুক্রবার ১৬ আগস্ট দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে আইনপ্রণেতারা ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ১৪৫টি ভোট।

এর আগে, গত বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করা হয়। দেশটির সাংবিধানিক আদালত তাকে পদচ্যুত করার পাশাপাশি মন্ত্রিসভাও ভেঙে দেয়। স্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত এক আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘন’ করেছেন।

পেতংতার্ন হলেন গত দুই দশকে থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হতে যাওয়া চতুর্থ ব্যক্তি। এই পরিবারের বাকি তিনজনের সবাইকে সেনা অভ্যুত্থান কিংবা সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হতে হয়েছে।

বিষয়:থাইল্যান্ড থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…