ফুটবল

আসিয়ান কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া

আসিয়ান কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়া। ঘরের মাঠে নানা নাটকীয়তা শেষে টাইব্রেকারে থাইল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের তকমা পরেছে দ্বীপ দেশটি। নির্ধারিত সময়ে ১-১ সমতায়শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও ম্যাচে ফলাফল বের হয়নি। দুদলই গোল করে। ২-২ সমতায় পরে টাইব্রেকারে যায় ম্যাচটি। পেনাল্টি শ্যুটআউটে ইন্দোনেশিয়া গোলরক্ষক এমিল অদেরোর দৃঢ়তায় ম্যাচ জেতে স্বাগতিক দলটি। 

ম্যাচের প্রথমার্ধ থেকে নিয়ন্ত্রণ নিতে মরিয়া থাকে ইন্দোনেশিয়া। প্রথমার্ধে তিনটি শট নিয়েও কোন গোলের দেখা পায়নি ইন্দোনেশিয়া। অপরদিকে থাইল্যান্ড নিয়েছিল দুটি শট। আধিপত্য দেখিয়েছে স্বাগতিকেরা, ষাট শতাংশের বেশি বল দখলে ছিল তাদের। প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর ম্যাচের প্রথম গোলের দেখা পায় স্বাগতিক ইন্দোনেশিয়া। ৮৪ মিনিটে ইন্দোনেশিয়ার ডিন জেমসের নেয়া শট থাইল্যান্ডের খেলোয়াড়ের গায়ে লেগে গোল হয়। ১-০ গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া গোল হজম করে বসে মাত্র তিন মিনিট পর। থাইল্যান্ডের সেকস্যান রাত্রের অ্যাসিস্টে গোল করেন ইকলাস সানরন, ১-১ সমতায় ফেরে থাইল্যান্ড। পরে নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ড্র।

যোগ করা ৩০ মিনিটের প্রথমার্ধেও কোনো গোলের দেখা পায়নি দুদল। ম্যাচের ১১১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় থাইল্যান্ড, প্রথমবার এগিয়ে যায় দলটি। অ্যানের অ্যাসিস্টে গোল করেন পিরাডল চামরাসামি, ২-১ ব্যবধানে এগিয়ে যায় থাইল্যান্ড। ১১৫ মিনিটে আবারও নাটকের অবতারণা। এবার ইন্দোনেশিয়ার এলকান বাগোত গোল করে ২-২ সমতায় আনেন। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম দুটি শটে গোল করে ইন্দোনেশিয়া-থাইল্যান্ড। পরের দুটি শটে দুই গোল করে ইন্দোনেশিয়া। তবে থাইল্যান্ডের নেয়া তৃতীয় শট বারে লাগে এবং চতুর্থ শট গোলরক্ষক অদেরো ঠেকিয়ে দিলে শিরোপা জেতে ইন্দোনেশিয়া।

বিষয়:ইন্দোনেশিয়া এদুয়ার্দো থাইল্যান্ড ফিফা আসিয়ান কাপ ফিফা আসিয়ান কাপ ফাইনাল বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…