চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে সরকার গঠনে ডাক পাচ্ছে না বামপন্থি জোট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফ্রান্সে বামপন্থি জোটের সরকার গঠনের প্রস্তাবকে খারিজ করে এমানুয়েল মাক্রোঁ বলেছেন, ফ্রান্সের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে বামপন্থিদের সাথে কোনো প্রকার আলোচনা হবে না। সরকার গঠনে ডাক পাচ্ছেন না বামপন্থিরা।

সংবাদমাধ্যম ডয়েচেভেলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফ্রান্সের গত নির্বাচনে সর্বোচ্চ আসনে বিজয়ী হয়েছে বামপন্থি জোট। বামপন্থিদের এই জোটে আছে লেফট ফ্রান্স আনবাউন্ড(এলএফআই), সোস্যালিস্ট, কমিউনিস্ট ও গ্রিনরা। ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বামপন্থিরা পেয়েছিল ১৯০টি আসন, মাক্রোঁর দলের নেতৃত্বাধীন জোট পায় ১৬০টি আসন। দক্ষিণপন্থিরা পেয়েছিল ১৪০টি আসন।

বামপন্থি সরকার স্থায়ী হবে না উল্লেখ করে মাক্রোঁ বলেন, আমি এমন একজন প্রধানমন্ত্রী বেঁছে নিতে চাই না, যিনি পার্লামেন্টে প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে পারবেন না।

তিনি বলেন, আমার দায়িত্ব হলো, দেশে যেন অচলাবস্থা তৈরি না হয় বা দেশ যেন দুর্বল হয়ে না পড়ে।

তিনি সব রাজনৈতিক দলের নেতাদের বলেছেন, তারা যেন আরো দায়িত্বশীল হন এবং পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করেন।

Reneta

এমানুয়েল মাক্রোঁর এমন মন্তব্যের সমালোচনা করে গ্রিন পার্টি বলেছে, মাক্রোঁ সরাসরি ভোটের ফলাফলকে উপেক্ষা করছেন।

অন্যদিকে এলএফআই বলছে, মাক্রোঁর দাবি অযৌক্তিক এবং তার এই কথা মেনে নেয়া যায় না। জনগণের কাছে সরাসরি জানতে চাওয়া হবে তারা এমনটি চায় কিনা। তাছাড়া প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়েও রাজনীতিকদের ভাবতে অনুরোধ করা হয়েছে।

বর্তমানে ফ্রান্সের বামপন্থি জোট দাবি জানিয়েছে, তাদের সরকার গঠনের অধিকার আছে। কিন্তু মাক্রোঁর জোট এবং ডানপন্থিরা তাদের আটকাতে চাইছে। বামেরা সরকার গঠন করলে তারা একজোট হয়ে অনাস্থা প্রস্তাব এনে সরকারের পতন ঘটাবে।

সূত্র: ডয়েচেভেলে (ডিডাব্লিউ)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমানুয়েল মাক্রোঁফ্রান্সসরকার গঠন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT