সরাসরি: বাংলাদেশ-আফগানিস্তান আবুধাবি টেস্ট
একমাত্র টেস্টের সিরিজ

শুক্রবার গড়িয়েছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে টাইগার-আফগানদের টেস্ট লড়াইয়ের সবকিছু। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে।
১২.৪৮
সাড়ে তিনশ’র আগে অলআউট বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে ৩৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সবশেষ আউট হয়েছেন পেসার এবাদত হোসেন। নাঈম হাসান ৩৫ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফিরেছেন।
১২.৩২
ফিরলেন তাইজুল ইসলাম, নবম উইকেটের পতন
দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম উইকেটের পতন। মোহাম্মদ সালেমের বলে ইকরাম আলিখিলর গ্লাভসে ক্যাচ তুলে দেন তিনি। ২০ বল খেলে ৯ রান করেছেন এ স্পিনার। ৯০ ওভার শেষে ৯ উইকেটে ৩৩৫ রান বাংলাদেশের।
১২.০১
দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৬ রান। বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিন শুরু করছেন নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৪)।
দ্বিতীয় দিন (১০ অক্টোবর, শনিবার)
২২.০২
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশের। তবে শুরুটা আরও ভালো হতে পারত বলে মনে করেন ওপেনার সাদমান ইসলাম। তার মতে, ব্যাটিংয়ের জন্য উইকেট ছিল বেশ ভালো। কিন্তু বড় জুটি গড়ার পর হঠাৎ কয়েকটি উইকেট হারানোয় প্রত্যাশামতো এগোতে পারেনি দল।
https://www.channelionline.com/sadman-afghanistan-bangladesh-abu-dhabi-test-tanzid/
১৯.৫৩
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাস। তিনজনেই ফিফটি করেছেন। তাতে ভর করে প্রথম দিনে তিনশতাধিক রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
https://www.channelionline.com/tanzid-afghanistan-bangladesh-abu-dhabi-test/
প্রথম দিন শেষে
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১৭/৮ (৮৪ ওভার) প্রথম দিন শেষে
তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯
সালেম ৩/৭০, ইসমাত ২/২০, ইয়ামিন ২/৬২।
১৯.৩২
প্রথম দিন শেষে
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৬ রান। বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৪)।
১৯.১৮
হাসান ফিরলেন, বাংলাদেশ ৩০৫/৮
মোহাম্মদ সালেম এর তৃতীয় শিকার হলেন হাসান মাহমুদ। ৮০তম ওভারের শেষ বলে বোল্ড করেছেন হাসানকে। ২ রান করেন হাসান।
১৯.০৩
ফিফটি করে আউট লিটন
আহমেদজাইয়ের বলে চার মেরে ফিফটি করেন লিটন। কিন্তু এরপর আর দুই বলও টিকলেন না। মোহাম্মদ সালেম এর বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। ৩০৩ রানে বাংলাদেশ সপ্তম উইকেট হারিয়েছে। ৮৯ বলে ৫৩ রান করেন লিটন।
১৮.২৭
মিরাজ আউট
হঠাৎ ধসের পর মিরাজ ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ইসমাত আলমের বলে বোল্ড হয়ে গেছেন মিরাজ। ৬৭ বলে ২৪ রান করেন।
বাংলাদেশ ৭২.২ ওভারে ২৮৭/৬
১৬.৪৫
দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশ ৫২ ওভারে ২২৬/৫
প্রথম দিনের দ্বিতীয় সেশনে ৯৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ শূন্য এবং লিটন দাস অপরাজিত আছেন ৩ রানে।
১৬.৩৫
বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন
৪২ বলে ২৯ রান করে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। কাইস আহমেদের বলে আব্দুল মালিকের হাতে ক্যাচ তুলে ফিরেন অধিনায়ক।
১৬.৩০
সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম
চতুর্থ উইকেট পতন বাংলাদেশের। ৭ বল খেলে কোন রান না করে ইয়ামিনের বলে বোল্ড হয়ে ফিরলেন মুশফিক।
বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪।
১৬.২৫
তৃতীয় উইকেটের পতন বাংলাদেশের
৭০ বলে ৩৯ রান করে ফিরলেন মুমিনুল হক। ইয়ামিন আহমেদজাইয়ের বলে রাহমত সাহার হাতে ক্যাচ তুলে দেন তিনি।
১৫.৫০
২০০ পেরিয়েছে বাংলাদেশ
৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ। ৯ বলে শান্ত ১২ এবং ৫০ বলে মুমিনল ৩১ রান করে ক্রিজে আছেন।
৩.৩০
৬৭ করে ফিরলেন সাদমান
১১১ বলে ৭টি চারের মারে ৬৭ রান করে আউট হন সাদমান। মোহাম্মদ সালেমের বলে জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ তুলে ফিরেন তিনি।
১৫.০৮
সাদমানের ফিফটি
৯৪ বলে ৬টি চারের ৫১ রান করেন সাদমান ইসলাম। টেস্টে এটি তার নবম ফিফটি।
১৪.৫৮
দেড়শ পেরিয়েছে বাংলাদেশ
৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫০ করেছে বাংলাদেশ।
৮৮ বলে ৪৬ করেছেন সাদমান ইসলাম। ২২ বলে ১৬ করেছেন মুমিনুল হক।
১৪.০২
১৩৪ রানে শেষ করলো প্রথম সেশন
প্রথম দিনে টসে জিতে প্রথম সেশনে ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
৭৯ বলে ৪১ রানে সাদমান এবং ৭ বলে ৫ রানে মুমিনুল হক ক্রিজে আছেন।
১৩.৫৫
১৭ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তানজিদ
৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ করেছেন তানজিদ হাসান তামিম। ২২.৪ ওভারে ইসমাত আলমের বলে ইকরাম আলিখিলর গ্লাভসে ক্যাচ তুলে দেন তিনি।
১৩.৩৮
১০০ পেরিয়েছে সাদমান-তানজিদ জুটি
২০ ওভারে কোন উইকেট না হারিয়ে ১১১ রান বাংলাদেশের। ৫৮ বলে ৭৩ রান করেছেন তানিজদ। ৬৩ বলে ৩৩ রান করেছেন সাদমান
১৩.১৪
তানজিদের প্রথম ফিফটি
নিজের চতুর্থ টেস্টে ৪১ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫০ করেন তানজিদ। টেস্টে একটি সেঞ্চুরি আছে তানজিদের।
১২.৫২
বাংলাদেশের ফিফটি
১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫০ বাংলাদেশের। ওপেনিংয়ে নেমে সাদমান ৩০ বলে ১৩ এবং তানজিদ ৩১ বলে ৩২ করেছেন
১২.৩৩
সাবধানে শুরু বাংলাদেশের
৬ ওভারে ৩১ রানের ওপেনিং জুটি গড়েছেন সাদমান ইসলাম-তানজিদ হাসান তামিম।
তানজিদ ২২ বলে ২১ এবং সাদমান ১৫ বলে ৫ রান করেছেন।
১১.৩৫
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম
তানজিদ হাসান তামিম
মুমিনুল হক
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)
মুশফিকুর রহিম
লিটন দাস
মেহেদী হাসান মিরাজ
নাঈম হাসান
তাইজুল ইসলাম
হাসান মাহমুদ
ইবাদত হোসেন
১১.৩৩
টস
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।






