অন্যান্য খেলা

এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ

এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ

এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। ভারত স্বাগতিক হওয়ায় আসরে পাকিস্তান অংশগ্রহণ করবে না। ফলে শূন্যস্থানে সুযোগ দেয়া হচ্ছে বাংলাদেশকে। পাকিস্তানের পরের অবস্থানে থাকায় এ সুযোগটি লুফে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। বাংলাদেশ প্রথম দিন মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। 

আগামী ২৭শে অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ ‘হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব ২০২৬’। গত ৮ অক্টোবর আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন যৌথভাবে আসরের অফিসিয়াল ম্যাচ শিডিউল অনুমোদন করেছে।

এবারের আসরে মোট ছয়টি দেশ অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী ছয়টি দেল হল- ভারত (স্বাগতিক), মালয়েশিয়া, জাপান, কোরিয়া, চীন এবং বাংলাদেশ। খেলা হবে ভারতের দুটি শহর জলন্ধর ও মোহালিতে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে জলন্ধরে ভারতের মুখোমুখি হবে।

২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসরের প্রথম ম্যাচটি খেলবে মালয়েশিয়া ও চীন। দ্বিতীয় ম্যাচে জাপান ও কোরিয়া একে অপরের মুখোমুখি হবে। তৃতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ-ভারত।

বিষয়:চ্যাম্পিয়ন্স ট্রফি জলন্ধর পাকিস্তান বাংলাদেশ ভারত মোহালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…