৫ রানে ৩ উইকেট গেল বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে প্রথম সেশনে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও দারুণ করেছিল। তবে চা বিরতির আগে ৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় সেশনে টিম টাইগার্স ৯০ রান তুললেও ৪ উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। দ্বিতীয় সেশন শেষে ৫২ ওভারে ৫ উইকেটে ২২৬ রান করেছে টিম টাইগার্স। লিটন দাস ৩ রানে এবং মেহেদী হাসান মিরাজ শূন্যতে ব্যাট করছেন।
ব্যাটে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন তানজিদ। ৪১ বলে নিজের প্রথম টেস্ট ফিফটি তোলেন। উদ্বোধনীতে ১৩৮ বলে ১২৪ রান আনেন সাদমানকে নিয়ে।
২২.৫ ওভারে ইসমাত আলমের বলে ইকরাম আলি খিলের হাতে ক্যাচ দেন তানজিদ। ৮ চার ও ৪ ছক্কায় ৭১ বলে ৮৩ রান করেন।
দ্বিতীয় সেশনে ভালো সময় কাটিয়ে দেন সাদমান ও মুমিনুল হক। ৩৭.৫ ওভারে দলীয় ১৮৪ রানে জুটি ভাঙে। ৭৭ চারে ১১১ বলে ৬৭ রান করে মোহাম্মদ সালেম এর শিকার হন। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল মিলে ৩৭ রান।
৪৭.৪ ওভারে ২২১ রানে মুমিনুল আউট হলে জুটি ভাঙে। ৭০ বলে ৩৯ রান করেন মুমিনুল। এরপরই ধস নামে। ৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় টিম টাইগার্স। মুশফিকুর রহিম খালি হাতে এবং নাজমুল হাসান শান্ত ২৯ রানে আউট হন। ২২৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। পরে লিটন ও মিরাজ মিলে সেশন শেষ করেন।
আফগান বোলারদের হয়ে ইয়ামিন আহমদজাই ২ উইকেট নেন। মোহাম্মদ সালেম, ইসমাত আলম ও কাইস আহমেদ নেন একটি করে উইকেট।






