ক্রিকেট

তিন ফিফটিতে প্রথম দিনে তিনশতাধিক রান তুলেছে বাংলাদেশ

তিন ফিফটিতে প্রথম দিনে তিনশতাধিক রান তুলেছে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তানজিদ তামিম, সাদমান ইসলাম ও লিটন দাস। তিনজনেই ফিফটি করেছেন। তাতে ভর করে প্রথম দিনে তিনশতাধিক রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। প্রথম দিনের খেলা শেষে ৮৪ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রান করেছে বাংলাদেশ। নাঈম হাসান ১১ রানে এবং তাইজুল ইসলাম ৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

ব্যাটে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন তানজিদ। ৪১ বলে নিজের প্রথম টেস্ট ফিফটি তোলেন। উদ্বোধনীতে ১৩৮ বলে ১২৪ রান আনেন সাদমানকে নিয়ে।

২২.৫ ওভারে ইসমাত আলমের বলে ইকরাম আলি খিলের হাতে ক্যাচ দেন তানজিদ। ৮ চার ও ৪ ছক্কায় ৭১ বলে ৮৩ রান করেন।

দ্বিতীয় সেশনে ভালো সময় কাটিয়ে দেন সাদমান ও মুমিনুল হক। ৩৭.৫ ওভারে দলীয় ১৮৪ রানে জুটি ভাঙে। ৭৭ চারে ১১১ বলে ৬৭ রান করে মোহাম্মদ সালেম এর শিকার হন। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল মিলে ৩৭ রান।

৪৭.৪ ওভারে ২২১ রানে মুমিনুল আউট হলে জুটি ভাঙে। ৭০ বলে ৩৯ রান করেন মুমিনুল। এরপরই ধস নামে। ৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় টিম টাইগার্স। মুশফিকুর রহিম খালি হাতে এবং নাজমুল হাসান শান্ত ২৯ রানে আউট হন। ২২৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। পরে লিটন ও মিরাজ মিলে সেশন শেষ করেন।

চা বিরতির পর নেমে ৭২.২ ওভারে ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ আউট হন ২৪ রান করেন। ক্যারিয়ারের ২১তম ফিফটি করে লিটন আউট হন ৭৯.১ ওভারে দলীয় ৩০৩ রানে। ৪ চারে ৮৯ বলে ৫৩ রান করেন। একই ওভারের শেষ বলে হাসান মাহমুদ ২ রান করে ফেরেন। পরে নাঈম হাসান ও তাইজুল মিলে দিনের খেলা শেষ করেন।

আফগান বোলারদের হয়ে মোহাম্মদ সালেম ৩ উইকেট নেন। ইয়ামিন আহমদজাই ও ইসমাত আলম নেন দুটি করে উইকেট। এছাড়া কাইস আহমেদ নেন একটি উইকেট।

বিষয়:আফগানিস্তান আবুধাবি টেস্ট তানজিদ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…