চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সরব হলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ পঞ্চম দিন। চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গে এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং। এই প্রসঙ্গে সরব হলিউড তারকারাও।

হামাস-ইসরাইল যুদ্ধে উভয় পক্ষের নিরীহ মানুষের ক্ষতির কথা ভাবছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। তিনি বলেন, ‘নিরাপরাধ ইসরায়েলি এবং ফিলিস্তিনদের জীবনের ক্ষয়ক্ষতি হৃদয় বিদারক। আমি মধ্যপ্রাচ্যের জটিল সংঘাত সম্পর্কে সবকিছু জানি না। এটি অত্যন্ত জটিল প্রসঙ্গ। তবে আমি আমি সন্ত্রাসবাদের নিন্দা জানাই। এই ধ্বংসাত্মক মুহূর্তে সমস্ত নিরপরাধ ভুক্তভোগী এবং তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য আমার হৃদয় শোকাহত। আমি সমবেদনা এবং সমাধানের জন্য প্রার্থনা করি। নিষ্পাপ প্রাণগুলোর জন্য প্রার্থনা করি।’

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাস্টিন বিবার। তিনি বলেছেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিন বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদেরকে আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’

সুপার মডেল জিজি হাদিদের বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি। ইনস্টাগ্রামে জিজি মঙ্গলবার ফিলিস্তিনের মানুষের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন। লিখেছেন, ‘ফিলিস্তিনিদের সংগ্রাম এবং দখলদারিত্বে থাকা হৃদয়বিদারক জীবনের জন্য জানাই গভীর সহানুভূতি।’ তিনি সাথে জুড়ে দেন, ‘এই অযৌক্তিক ট্র্যাজেডির কারণে ক্ষতিগ্রস্ত এবং প্রতিদিন যেই নির্দোষ জীবনগুলো এই সংঘাত কেড়ে নেয়-যাদের বেশিরভাগই শিশু, তাদের কথা ভাবছি।’

৩০ বছর বয়সী এই মডেল ফিলিস্তিনি বংশোদ্ভূত হলেও ইসরায়েলের কোনো ক্ষতি চান না বলে জানিয়েছেন। লিখেছেন, ‘আমার ইহুদি বন্ধুদের জানাতে চাই, ফিলিস্তিনিদের নিয়ে আশা এবং স্বপ্ন দেখলেও আমি ইহুদিদের কোনো ক্ষতি হোক তা চাই না।’

গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে আক্রমণ করে ইসরায়েলিদের ওপর। এতে কয়েক শ মানুষ নিহত হন। এ ঘটনায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েল–ফিলিস্তিনইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধজাস্টিন বিবারজিজি হাদিদডোয়াইন জনসনলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT