বিনোদন

শাকিবের ‘প্রিন্স’-এ চুক্তিবব্ধ ফারিণ

ফারিণের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন শাকিবের প্রযোজক. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার জন্য ফারিণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’–এ প্রধান নায়িকা হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তাসনিয়া ফারিণ।

শনিবার বিকেলে প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে দুটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এক ছবিতে দেখা যায়, ফারিণ প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে দাঁড়িয়ে আছেন; অন্য ছবিতে তিনি চুক্তিপত্রে সই করছেন।

ছবির ক্যাপশনে জানানো হয়, তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর মাধ্যমে শুরু হচ্ছে তার নতুন যাত্রা।

ফারিণ শাকিবের ‘প্রিন্স’ সিনেমার চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে বিভিন্ন সূত্র জানিয়েছিল যে ফারিণের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা প্রায় চূড়ান্ত। নতুন ঘোষণার মাধ্যমে সেটি এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। একই সঙ্গে শোনা যাচ্ছে, ছবিটিতে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল আর থাকছেন না।

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি হবে অ্যাকশন ধাঁচের।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

বিষয়:তাসনিয়া ফারিন প্রিন্স ফারিণ শাকিব শাকিব খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…