চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেই স্মিথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ০১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্মিথ বিশ্বকাপ দলে নেই, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি তো বটেই, তিন ফরম্যাটে বর্তমান প্রজন্মের সেরা ব্যাটারদের একজন স্টিভেন স্মিথ। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলে অভিজ্ঞ তারকার জায়গা হয়নি।

২০২২ বিশ্বকাপের বেশিরভাগ সময় অস্ট্রেলিয়ার একাদশের বাইরে ছিলেন স্মিথ। গত নভেম্বরে ভারতের বিপক্ষে দুটি টি-টুয়েন্টিতে এবং ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও দুটি ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন।

চলতি আইপিএলে ৬ ইনিংসে ২৩৩.৩৩ স্ট্রাইকরেটে তিন ফিফটি পাওয়া জেক ফ্রেজার-ম্যাকগার্কও জায়গা পাননি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অনভিষিক্ত এ ব্যাটার দুটি ওয়ানডে খেলেছেন অজি জার্সিতে।

Banglabid

গত ১২ মাসে দুটি বিগ ব্যাশ লিগে কিছু দুর্দান্ত পারফরম্যান্সের পরও বিশ্বকাপে ক্যাঙ্গারুদের স্কোয়াডে নেই ম্যাথু শর্ট।

মিচেল মার্শকে অধিনায়ক করে বুধবার বিশ্বকাপ দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন অ্যাশটন অ্যাগার। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের অন্তর্ভুক্তি টুর্নামেন্টে অজিদের শক্তির জায়গা বাড়াতে পারে।

নাথান অ্যালিস চতুর্থ পেসার হিসেবে টি-টুয়েন্টির বৈশ্বিক আসরের দলে সুযোগ পেয়েছেন। ম্যাথু ওয়েডের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে আছেন জশ ইংলিশ।

Reneta

স্মিথ ও ফ্রেজার-ম্যাকগার্কের তুলনায় নির্বাচকরা গ্রিন ও ইংলিশকে রাখার যোগ্য মনে করেছেন। গ্রিন চোটপ্রবণ মার্শ এবং স্টয়নিসের অভাব পূরণে সক্ষম। অন্যদিকে ইংলিশ ব্যাকআপ উইকেটরক্ষক হলেও একাধিক পজিশনে ব্যাটিংয়ে ভালো করছেন।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসস্কোয়াডস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT