কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোটা বাতিলের দাবিতে সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সোয়া ৩ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে।
জানা গেছে, বিকেল সাড়ে ৩ টায় আনসার ক্যাম্পের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।








