চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওয়ানডেতে ওয়ার্নার-স্টয়নিসকে পাচ্ছেন না ফিঞ্চ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলে এ ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন অ্যারন ফিঞ্চ। বিদায়ের দিনে কিছুটা অপূর্ণতা নিয়ে শেষ করতে হচ্ছে ৩৫ বর্ষী ওপেনারকে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ৫০ ওভারের ম্যাচে দীর্ঘদিনের ওপেনিং পার্টনার ডেভিড ওয়ার্নারকে পাচ্ছেন না অজি অধিনায়ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ওয়ানডে থেকে অবসরের বিষয়টি জানয়েছেন ফিঞ্চ। ঘোষণার কয়েক ঘণ্টা পরেই শেষ ওয়ানডেতে ওয়ার্নারকে না খেলানোর বিষয়টি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বিদায়ী ম্যাচে শুধু ওয়ার্নার-ই না, মার্কাস স্টয়নিসকেও পাচ্ছেন না ফিঞ্চ।

মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করেই এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ওয়ার্নারকে। আর তাই নিজের শেষ ওয়ানডে ম্যাচে অন্য কারও সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে ফিঞ্চকে।

ওয়ার্নার বিশ্রাম পেলেও চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না স্টয়নিসের। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে গিয়েই ইনজুরিতে পড়েন এ অলরাউন্ডার। সেরে উঠতে এখন রিহ্যাব প্রক্রিয়ায় রাখা হয়েছে তাকে।

চলতি মাসের শেষদিকে তিনটি টি-টুয়েন্টি খেলতে ভারতে যাবে অস্ট্রেলিয়া। এই সিরিজে স্টয়নিসকে শতভাগ ফিট পেতেই রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে তাকে।

ইতোমধ্যে স্টয়নিসের বদলিও ঘোষণা করেছে সিএ। শেষ ওয়ানডে খেলতে পেস বোলার নাথান এলিসকে দলে টেনেছে তারা। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন এলিস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবসরওয়ার্নারফিঞ্চলিড স্পোর্টসস্টয়নিস
শেয়ারTweetPin

সর্বশেষ

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাকিস্তানের জেএফ-১৭ পদক্ষেপ, আকাশশক্তির নতুন সমীকরণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মে ১৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার সবচে’ বড় স‍্যুট ফ‍্যাক্টরি বাংলাদেশের অনন্ত গ্রুপের

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT