ক্রিকেট

বাংলাদেশকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ড

বাংলাদেশকে ২০৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের মুখোমুখি হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। আগে ব্যাট করা অস্ট্রেলিয়া দল ২০৩ রান করেছে। আসরে প্রথম জয়ের জন্য বাংলাদেশের দরকার ২০৪ রান। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম স্পন্সর আইস্ক্রিন সব খেলা দেখাচ্ছে। 

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে অস্ট্রেলিয়া। শুরুতে উইকেট হারালেও পরে ইনিংস ঠিকঠাক করতে থাকে অজিরা।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ ৬৬ রান করেন। তার ইনিংসে বল খেলেছেন মাত্র ৩৮টি, সাতটি চারের সাথে ছক্কা হাঁকিয়েছেন চারটি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেছেন কালাম ফার্গুসন। তার ৩৬ বলের ইনিংসে সাতটি চার ও দুটি ছক্কার মার ছিল।

এছাড়া অস্ট্রেলিয়ার বেন ডাঙ্ক ২৪ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার এ ইনিংসে দুটি চার এবং চারটি ছক্কার মার ছিল।

বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার আবু জায়েদ রাহি সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার জিয়াউর রহমান। একটি উইকেট নিয়েছেন অপর পেসার রুবেল হোসেন।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ার্নার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ফার্গুসন বাংলাদেশ রাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…