চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম ১৬ হাজারের এলিট ক্লাবে কোহলি, রোহিতের অন্যন্য রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও একটি মাইলফলকে পৌঁছেছেন বিরাট কোহলি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬,০০০ রান করেছেন ৩৭ বর্ষী তারকা। কোহলি ১৬ হাজার রানের এলিট ক্লাবে পৌঁছাতে ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে অন্ধ্র প্রদেশের বিপক্ষে নেমে ৩৩০তম ইনিংসে এ মাইলফলকে পৌঁছান কোহলি।

অন্য ম্যাচে দারুণ আরেক মাইলফলক ছুঁয়েছেন রোহিত শর্মা। মুম্বাইয়ের হয়ে সিকিমের বিপক্ষে সেঞ্চুরি তুলেছেন ৩৮ বর্ষী তারকা ব্যাটার। সেটিকে নিয়ে গেছেন ১৫০ এর অধিক রানে। ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নারের দেড়শ রানের ৯টি ইনিংসকে।

লিস্ট এ ক্রিকেটে শচীন টেন্ডুলকার ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ৩৯১ ইনিংসে। ৫৫১টি ম্যাচে ৫৩৮ ইনিংসে ২১,৯৯৯ রানে শেষ হয় শচীনের লিস্ট এ ক্যারিয়ার। যার মধ্যে ১৮৪২৬ রান আসে ৪৫২ ওয়ানডে ইনিংস থেকে। কোহলি ২৯৬ ওয়ানডে ইনিংস থেকে ১৪৫৫৭ রান তুলেছেন।

Banglabid

১০,০০০ থেকে শুরু করে লিস্ট এ-তে প্রতি ব্লকে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড এখন কোহলির দখলে। দ্রুততম ১৬ হাজার রান করার ক্ষেত্রে সেরা পাঁচের প্রথম দুজন টেন্ডুলকার এবং কোহলি। গর্ডন গ্রিনীজ (৪২২), রিকি পন্টিং (৪৩০) এবং গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডস (৪৩৫) ইনিংস নিয়ে ১৬ হাজার রান করেছেন।

কোহলির মতো রোহিতও ভারতের ৫০ ওভারের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন। কোহলি শেষবার ২০০৯-২০১০ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন, যেখানে রোহিত ২০১৭-১৮ সালেও অংশ নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারকোহলিপন্টিংবিজয় হাজারেরিচার্ডসরোহিতলিড স্পোর্টসশচীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক রহমান: নির্বাসন থেকে প্রত্যাবর্তন (সরাসরি)

পরবর্তী

স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন মাহদী আমিন

পরবর্তী
মাহদী আমিন স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলেন মাহদী আমিন

বিসিবি কর্মকর্তারা মাঠে টার্ফ প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালে ১০০ উইকেট বানাতে চায় বিসিবি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT