চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে। গত মাসে সে অভিযোগ স্বীকার করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি। এবার সেই অপরাধে শাস্তি পেলেন। সিডনির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

শুধু জরিমানাই নয়, এখন থেকে গাড়ি চালানোর ক্ষেত্রে ওয়ার্নারকে ইন্টারলক ডিভাইস ব্যবহারের নির্দেশও দিয়েছেন আদালত। এই ডিভাইস গাড়ির স্টার্ট নিয়ন্ত্রণ করে এবং চালকের শরীরে অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত হলে গাড়ি চালু হতে দেয় না।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে একটি রোডসাইড পরীক্ষার জন্য ওয়ার্নারের গাড়ি থামানো হয়। সেখানে অ্যালকোহল পরীক্ষায় ফল পজিটিভ আসে। পরে মারৌব্রা পুলিশ স্টেশনে তার দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় ৩৯ বছর বয়সী ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসিদ্ধ সীমার দ্বিগুণেরও বেশি।

Banglabid

আদালতে ওয়ার্নারের আইনজীবী আওয়াইজ আহমেদ জানান, এই ঘটনার কারণে ওয়ার্নার গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের শিকার হয়েছেন। তাই তাকে অতিরিক্ত শাস্তি না দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

ওয়েভারলি লোকাল কোর্টে শুনানির সময় আহমেদ বলেন, ওয়ার্নারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ইএসপিএন, আল জাজিরা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার দাবি, বিষয়টি ওয়ার্নারের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ও ভারতের মতো দেশে বিভিন্ন টি-টুয়েন্টি লিগে খেলতে গেলে ওয়ার্নার মাতাল অবস্থায় গাড়ি না চালানোর সংস্কৃতি মেনে চলেন বলেও আদালতে উল্লেখ করেন তার আইনজীবী। তিনি বলেন, ‘এই অপরাধের পরিণতি ওয়ার্নারের জন্য গভীর হতে পারে এবং এর প্রভাব তার বাণিজ্যিক সুযোগ-সুবিধার ওপরও পড়তে পারে।’

Reneta

আদালতের নির্দেশ অনুযায়ী, ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে নির্ধারিত ডিভাইসটি স্থাপন করার পরই ওয়ার্নার আবার গাড়ি চালাতে পারবেন। ডিভাইসটি তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করলে গাড়ির ইঞ্জিন স্টার্ট নিতে দেবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারমাতাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করদাতাদের উৎসাহিত করতে হবে, গড়তে হবে দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা: প্রধানমন্ত্রী

পরবর্তী

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

পরবর্তী
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT