বাংলাদেশ

এখনও জ্বলছে এস আলম সুগার মিলের আগুন

এস আলম সুগার মিলের আগুনে ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

অবস্থা ধ্বংসপ্রাপ্ত এস আলম সুগার মিলের ভবন ও ধোঁয়া, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডের ৪২ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও এখনও জ্বলছে চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

আজ (৬ মার্চ) বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। সোমবার বিকেলে আগুন লাগলে রাতে আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সুগার মিলের ভেতরে আবারও দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন।

চিনি তৈরির কাঁচামালগুলো দাহ্য পদার্থ হওয়ায় সেগুলো না সরানো পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এই আগুন সম্পূর্ণ নিভিয়ে আনতে আরও ১ থেকে ২ দিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোডাউনের ভেতরের তাপমাত্রা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারছেন না।
এস আলম সুগার মিলের আগুনের ধোঁয়া ও লাল অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
গোডাউনের ভেতরের আগুন এবং ধোঁয়ার কারণে আশপাশের পরিবেশ দুষিত হচ্ছে। চিনির কাঁচা রাসায়নিকের গলিত পোড়া বর্জ্য কারখানার ড্রেন দিয়ে সোজা গিয়ে পড়ছে কর্ণফুলিত নদীতে। এতে করে পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। আর অপরিশোধিত চিনির ধোঁয়ায় উপস্থিত লোকজনের চোখ জ্বলছে, ছড়াচ্ছে গন্ধও।

গত সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের এস আলম সুগার মিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এই আগুন নেভাতে কাজ করে। এরপর আগুন একবার নিয়ন্ত্রণে আসলেও পরে আবার বেড়ে যায়।

 

বিষয়:আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…