চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদ ঠেকানোর সাত কৌশল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
লাইফস্টাইল
A A

এক ছাদের নিচে থাকলেও সঙ্গীর মনের অসুখ কিংবা ভালো লাগা মন্দ লাগা বোঝার ক্ষমতা অনেকেরই নেই। সারাক্ষণ অভিযোগ আর অভিমানে সম্পর্কের শেষ পরিণতি হয় বিবাহ বিচ্ছেদ। তবে যখন মনে হয় বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ নেই, তখনও পরিস্থিতি বদলে ফেলার উপায় আছে। জেনে নিন ভাঙতে বসা বিয়ে টেকানোর সাত কৌশল।

মাথা ঠাণ্ডা রাখুন: যদি আপনার সঙ্গী আপনাকে বিচ্ছেদের হুমকি দিয়ে ফেলে কিংবা সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে মানসিকভাবে অস্থির হয়ে পড়াই স্বাভাবিক। কিন্তু তা বুঝতে দেয়া যাবে না। মনকে শান্ত করার চেষ্টা করুন, নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করুন। গরম মেজাজে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। ঠাণ্ডা মাথায় সমাধান খুঁজুন।

‘ভিকটিম গেম’ খেলবেন না: আপনার সঙ্গীকে অপরাধ বোধে ভোগানোতে ‘ভিকটিম গেম’ খেলবেন না। এতে সঙ্গী বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এলেও আপনার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না। ভালোবাসার জন্য নয়, শুধু মাত্র অপরাধ বোধের কারণে টিকবে সেই সম্পর্ক। সেরকম সম্পর্ক কে যায় বলুন? এরকম পরিস্থিতিতে নিজেকে হেরে যাওয়া মানুষ না ভেবে নিজের ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবুন। সঙ্গীকেও সেই ধারণা দিন। এতে আপনাকে ছেড়ে গেলে কী কী অসুবিধা হতে পারে সেটা ভাবার সুযোগ থাকবে তার। মুখের জোরে সম্পর্ক টেকানোর চেষ্টা করে লাভ হবে না। বরং কাজের মাধ্যমে ভালোবাসা প্রমাণ করুন। ছোট ছোট কাজে সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করুন। তার সঙ্গে থাকা সময়টা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানিয়ে দিন। খুব সামান্য এসব কাজেই সম্পর্কের তিক্ততা কমে যায় অনেকটাই।

বদলানোর তালিকা তৈরি করুন: আপনার সঙ্গী আপনাকে নিয়ে যা যা অভিযোগ করেছে তার একটি তালিকা তৈরি করুন। এতে আপনি বুঝতে পারবেন সম্পর্কের অবনতির সূত্রপাত কোন জায়গা থেকে। আপনার কোন কোন আচরণে সঙ্গী আঘাত পায় সেগুলো এড়ানো সহজ হবে তালিকা তৈরি করে নিলে।

নিজের সেরা ভার্সন হয়ে দেখান: প্রতিযোগিতাটা নিজের সঙ্গে নিজের হোক। নিজেকে নিজের সবচেয়ে ভালো ‘ভার্সন’ হিসেবে তৈরি করুন। নিজেকে পরিপাটি রাখুন, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। ইতিবাচক মনোভাবের বন্ধু ও পরিচিতজনদের থেকে অনুপ্রেরণা নিন। এতে সম্পর্কের মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে।

অতীত ভুলে যান: ঠিক কোন কারণে আপনার সঙ্গী বিচ্ছেদ চাইছেন তা জানার চেষ্টা করুন। নিজেদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি আছে কিনা কিংবা আপনার সঙ্গী মনে কোনো কষ্ট বয়ে বেড়াচ্ছেন কিনা তা জানার চেষ্টা করুন। নিজের মনে অতীতের কোনো ঘটনার ক্ষোভ জমে আছে কিনা তাও ভাবুন। অতীতে যা হয়েছে সব বাদ দিন, ভুলে যান। সামনের দিনগুলো নিয়ে ভাবুন। ভুল থেকেই শিখতে হয়।

আত্মবিশ্বাস: যদি কখনো মনে হয় আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য নন, তাহলে আপনি ভুল। মন থেকে সব ধরণের নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন।

Reneta

নিজেকে ভালো সঙ্গী হিসেবে গড়ে তুলুন: একে অপরকে বোঝার চেষ্টা করুন। দুজনেই কিছু ছাড় দিন। রাগের কারণে সম্পর্ক ধ্বংস হয়ে যায়, রাগ নিয়ন্ত্রণ করুন। দুজনই ইতিবাচক থাকুন। নেতিবাচক চিন্তা ও সিদ্ধান্ত থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন।

মূলত পারস্পারিক বিশ্বাস, ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ বোঝাপড়ার উপর সম্পর্কের ভালো মন্দ নির্ভর করে। এগুলোকে যে কোনো সম্পর্কের মৌলিক ভিত্তিও বলা হয়। এর কোনো একটির ঘাটতি দেখা দিলেই সম্পর্ক বিচ্ছেদের দিকে যেতে থাকে। তখন আর কোনো টোটকাই কাজ করে না।

সূত্র: লিস্টাকা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচ্ছেদবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT