বিনোদন

কাব্য-অনিরুদ্ধের ডেস্টিনেশন ওয়েডিং-এ আমন্ত্রিত মোদি-বিজয়!

কাব্য-অনিরুদ্ধের ডেস্টিনেশন ওয়েডিং-এ আমন্ত্রিত মোদি-বিজয়!

অবশেষে বিয়ের গুঞ্জনে সীলমোহর! বিয়ে করছেন ভারতের দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হাইদরাবাদের মালিক কাব্য মারান।

কাব্য-অনিরুদ্ধের পরিবারের তরফ থেকে এখনো কিছু জানানো না হলেও বিয়ের গুঞ্জনে সীলমোহর দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি নিজের এক্স (সাবেক টু্ইটার) একাউন্টে জানিয়েছেন, কাব্যর বাবা-মা তার সাথে দেখা করে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

বিয়ের ব্যাপারে কাব্য-অনিরুদ্ধ এখনো কিছু না জানালেও সূত্রের খবর, আগামী ১০ নভেম্বর সাত পাকে বাধা পড়তে চলেছেন কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দ্র। আর ডেস্টিনেশন ওয়েডিং করছেন তারা।

সূত্রের খবর, গ্রিসের জনপ্রিয় এক পর্যটনকেন্দ্রে বসতে চলেছে বিয়ের আসর। প্রথমে সান্তোরিনির কথা শোনা গেলেও পরে জানা যায়, গ্রিসের অন্য এক চোখধাঁধানো লোকেশনে পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে মালাবদল করবেন কাব্য-অনিরুদ্ধ।

জানা গিয়েছে, অতিথিদের যাতায়াত থেকে শুরু করে বিমানসফর, থাকার ব্যবস্থা এবং স্থানীয় পরিবহণ— সমস্ত কিছুর দায়িত্ব নিজেরাই সামলাচ্ছেন কাব্যর পরিবারের সদস্যরা। অতিথিদের শুধু নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে হবে। বাকি ব্যবস্থাপনা ইতিমধ্যেই গ্রিসে করে রাখা হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে নাকি দারুণ স্ট্র্যাটেজি খাটিয়েছেন কাব্য-অনিরুদ্ধ।

গ্রিসে তাদের ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য নাকি এখনও পর্যন্ত কোনও কার্ড ছাপাননি সানরাইজার্স হায়দরাবাদের সুন্দরী মালিক এবং দক্ষিণী সঙ্গীত পরিচালক। বরং ঘনিষ্ঠ সূত্র বলছে, অতিথিদের ব্যক্তিগত বার্তা পাঠিয়েই আমন্ত্রণ জানানো হচ্ছে। কারণ এখনই যাতে বিষয়টা কেউ টের না পায়। তার জন্যেই এই বিশেষ ব্যবস্থা। আমন্ত্রিতের তালিকাতেও রয়েছে গোপনীয়তা। প্রীতিভোজের অনুষ্ঠান ২১ নভেম্বর চেন্নাইয়ে হওয়ার কথা।

এছাড়া শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তার হাতে কাব্য-অনিরুদ্ধের রিসেপশনের আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন কলানিথি মারান। সেসময়ে পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনিরুদ্ধ রবিচন্দ্রও। থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করেও তাকে আমন্ত্রণ জানিয়েছেন তারা। তবে পাত্র-পাত্রী মুখে কুলুপ আঁটলেও তাদের ডেস্টিনেশন ওয়েডিং নিয়ে যে কৌতূহল ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য। সংবাদ প্রতিদিন

বিষয়:অনিরুদ্ধ রবিচন্দ্র কাব্য মারান গায়ক গ্রিস ডেস্টিনেশন ওয়েডিং থালাপতি বিজয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…