চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেভারিট বলতে কিছু নেই

বলছেন স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বিনিয়োগকারী বা ব্যবসায়ী ব্যক্তি, স্যুট পরা, গ্লাস পরা, পেছনে blurred ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে ইউরোর ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। ফাইনালের আগে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটসহ অধিকাংশই বলছেন আসরের ফেভারিট স্পেন। সেই কথাকে প্রত্যাখ্যান করেছেন স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে। বলেছেন, ফেভারিট বলতে কিছু নেই।

জার্মানিতে ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। ৭৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই।

ফাইনালের আগে ৬৩ বর্ষী ডে লা ফুয়েন্তে বলেছেন, ‘ফেভারিট বলে কিছু নেই। এটি শুধুমাত্র একটি ম্যাচ যা আগের নকআউটের মতো। আমরা যদি সেভাবে নিজেদের মেলে ধরতে না পারতাম, তাহলে এখানে আসতে পারতাম না। তেমনি আমরা নিজেদের মেলে ধরতে না পারলে আমরা ভুল করে বসব।’

Banglabid

‘এপর্যন্ত আসতে পেরে আমরা দারুণ খুশি এবং ফাইনালে উঠতে পেরে বেশ উচ্ছ্বসিত। এটি খেলাটায় বড় একটি অর্জন। আমরা স্বাভাবিক আছি এবং ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছি।’

ইংল্যান্ডকে নিয়ে ফুয়েন্তে বলেছেন, ‘রোববার বার্লিনে একটি কঠিন ম্যাচ হতে চলেছে। যেখানে আমরা একটি অসাধারণ দলের বিপক্ষে লড়ব। তারা আসরের দুটি সেরা দল। সে কারণেই আমরা ফাইনালে এসেছি।’

‘এই ম্যাচগুলোতে আসলে সুক্ষ্ম ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়। যারা ম্যাচে কম ভুল করবে তাদের জয়ের সম্ভাবনা বেশি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডফুয়েন্তেবার্লিনলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT