চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়াকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি নারী এশিয়ান কাপে দ্বিতীয় সেমিফাইনালে সাউথ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে জাপান। ৪-১ গোলের বড় জয়ে ফাইনালের টিকিট কেটেছে জাপানিজ মেয়েরা। আগামী ২১ মার্চ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোলে হারায় স্বাগতিকরা।

মেয়েদের এশিয়ান কাপে সবশেষ চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। ২০১৪ ও ২০১৮ আসরে অস্ট্রেলিয়া ও জাপানের দুবার মুখোমুখি হয়। দুবারই ফাইনালে জিতেছিল জাপান।

সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে একপেশে ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় জাপান। ১৫ মিনিটে রিকো উয়েকি আর ২৫ মিনিটে মাইকা হামানো গোল করেন। ৭৫ মিনিটে জাপানকে তৃতীয় গোলটি এনে দেনে সাকি কুমাগাই। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে এক গোল শোধ করেন কাং-চায়ে রিম। তবে ৮১ মিনিটে জাপানের রেমিনা চিবা স্কোরলাইন ৪-১ করেন।

শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে সপ্তমবারের মতো ফাইনালে জায়গা করে জাপান। আগের ৬ আসরে ফাইনালে খেলে দুবার শিরোপা জিতেছিল পূর্ব এশিয়ার দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াএএফসি নারী এশিয়ান কাপজাপানলিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির খেলা দেখে জিদান- ‘ছেলে যার বিপক্ষে লড়ছে তাকে থামানো অসম্ভব’

জুন ১৭, ২০২৬

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনায় জমজমাট চ্যানেল আইয়ের ‘আই স্ট্রাইকার’

জুন ১৭, ২০২৬

যাত্রাবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে ছাদেই গড়ে তুলেছেন আমের বাগান

জুন ১৭, ২০২৬

দিনাজপুরে বাণিজ্যিকভাবে ঘাস চাষে সাফল্য

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT