রাজনীতি

সেদ্ধ ডিম-কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

সেদ্ধ ডিম-কফি খাইয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পুলিশে দেওয়ার আগে আটক ওই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে জাভেদ দিদার নামের ওই নেতাকে অনুসারীদের নিয়ে আটক করেন নয়ন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুরো ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন যুবদল নেতা নয়ন। পোস্টে ঘটনার সময় ও স্থানও উল্লেখ করেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটকের পর তার পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান নয়ন। একপর্যায়ে জাভেদ নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।

এরপর নয়ন বলেন, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় তার সঙ্গে থাকা একজন একটি সেদ্ধ ডিম এগিয়ে দেন। প্রথমে ডিম খেতে অস্বীকৃতি জানান জাভেদ। পরে নয়ন তাকে বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর জাভেদ ও নয়ন দুজনই ডিম খান। এভাবে জাভেদকে দুটি সেদ্ধ ডিম খেতে দেওয়া হয়।

ডিম খাওয়া শেষে সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন নয়ন। পরে আটক ওই নেতাকে পানি ও কফিও খেতে দেওয়া হয়।

বিষয়:আওয়ামী লীগ আটক পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…