চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার এই শাকিব খান নামটিও সোহান ভাইয়েরই দেয়া’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
শাকিব খান ও সোহান ভাইয়ের ছবি, বাংলাদেশি চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৯ সাল। সিনেমা হলে মুক্তি পায় ‘অনন্ত ভালোবাসা’। সদ্য প্রয়াত সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার পর্দায় আবিষ্কার করেন শাকিব খান নামটি। সোহানুর রহমান সোহানের মৃত্যুর খবরে শাকিব ফিরে গেলেন প্রায় দুই যুগ পেছনে!

বুধবার সন্ধ্যায় সোহানুর রহমান সোহানের মৃত্যু সংবাদ ছড়িয়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন সাধারণ দর্শক থেকে শোবিজ অঙ্গনের তারকারা। এদিন সোহানকে শোক জানাতে ঢাকাই সিনেমার সুপারস্টার ফিরে গেলেন যেন দুই যুগ আগে!

সোহানের পরিচালনায় ‘অনন্ত ভালোবাসা’ ই সিনেমা হলে মুক্তি পাওয়া শাকিব অভিনীত প্রথম সিনেমা। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন ইরিন জামান। সোহানের মৃত্যু খবর শুনে ক্যারিয়ারের প্রথম দিকের ঘটনাই স্মরণ করলেন শাকিব।

Banglabid

শাকিব বললেন, “আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তাঁর সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।”

ক’দিন আগেও সোহানুর রহমান সোহানের সাথে কথা হয়েছে জানিয়ে শাকিব এসময় আরও লিখেন,“এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবীর মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।”

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় সোহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। তিনি জানান, সোহান অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য জাপানে যাওয়ার কথা ছিলো। এরমধ্যে গতকাল (১২ সেপ্টেম্বর) তার স্ত্রী মারা গেছেন। অসুস্থ অবস্থায় সহধর্মিনীকে হারানোর শোক হয়তো সইতে পারেননি।

Reneta

শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছাড়াও বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এরমধ্যে স্বজন,আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা উল্লেখযোগ্য। নব্বই দশকের পরও বেশকিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন সোহানুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিবশাকিব খানসুপারস্টারসোহানসোহানুর রহমান সোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগস্ট ১০, ২০২৬

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT