চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভকে দেখে অনুপ্রেরণা, দুই মাসে নবাগত নায়কের ‘সিক্সপ্যাক’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৩
অন্যান্য, বিনোদন
A A
নবাগত নায়কের সিক্সপ্যাক দেখাচ্ছে তার ফিটনেস ও পেশী গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুঠাম দেহ থেকে দু’মাসে ‘সিক্সপ্যাক’ করেছেন বলে দাবি করলেন নবাগত নায়ক দিদার। নির্মিতব্য ‘খোদা হাফেজ’ সিনেমায় তাকে সিক্সপ্যাকে দেখা যাবে! টিভিসি ও মিউজিক ভিডিওতে কাজ করার পর প্রথম সিনেমা অভিনয় করছেন দিদার।

তিনি জানান, আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’ দেখে তিনি সিক্সপ্যাক করতে অনুপ্রাণিত হয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে দিদার বলেন, আগে থেকেই আমি মার্শাল-আর্ট জানি। শুভ ভাইয়ের ‘ব্ল্যাক ওয়ার’ দুবার দেখেছি। তখনই সিদ্ধান্ত নেই আমার ‘খোদা হাফেজ’ সিনেমার জন্য সিক্সপ্যাকে আসবো। তাকে দেখে আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি।

Banglabid

তিনি বলেন, শুভ ভাই যদি পারেন আমি কেন পারবো না? সিক্সপ্যাক করার বিষয়টি প্রযোজক পরিচালককে জানিয়ে দুমাস সময় নিই। দু’মাসে হাড়ভাঙা পরিশ্রম করে সিক্সপ্যাকে যেতে সক্ষম হই।

দু-মাসে সিক্সপ্যাকে আসা সম্ভব? এমন প্রশ্নে দিদার বলেন, ‘হ্যাঁ। অবশ্যই সম্ভব। আমি নিজেই করেছি। খাওয়াদাওয়াসহ জীবন যাপনে আমূল পরিবর্তন আনতে হয়। আসলে এটা যারা করে তারা ভালো বুঝবে। রংপুর থেকে করেছি। সারোয়ার নামে ট্রেইনার আছে, যে মিস্টার বাংলাদেশ-এ সপ্তম হয়েছে। বাংলাদেশে থেকে এটা করতে যে কত কষ্ট সেটা আমি টের পেয়েছি। গত ১২ বছর ধরে আমার জিমের ব্যবসা আছে। কিন্তু আগে কখনও এতটা কষ্ট করিনি।’

এই সময়ে যাদের ফলো করেন দিদার, তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ জামওয়াল (কমান্ড সিনেমার নায়ক)-কে আমি সবসময় ফলো করি। তিনি মার্শাল ও অ্যাকশনের দিক থেকে এগিয়ে আছেন। পাশাপাশি টাইগার শ্রফের স্ট্যান্ডগুলো ফলো করি। তবে আমাদের দেশে শুভ ভাই সিক্সপ্যাকের মাধ্যমে যেটা করেছে সেটা সত্যিই মুগ্ধ হয়েছি।

Reneta

দিদার বলেন, সর্বশেষ ‘লাইগার’ দেখে সিদ্ধান্ত নিয়ে আমাদের দেশেও এমন সিনেমা হওয়া উচিত। রুবেল, অ্যালেকজান্ডার ভাইদের নিয়ে মার্শাল আর্টের সিনেমা করতে চাই। বর্তমানে স্ক্রিপ্ট চলছে। সামনের সিনেমাতে এই সিক্সপ্যাক কাজে লাগবে।

অনিক বিশ্বাস পরিচালিত ছবি ‘খোদা হাফেজ’। এতে দিদারের নায়িকা নিপা আহমেদ রিয়েলি। দিদার জানান, এটি অ্যাকশন ধাঁচের সিনেমা। উঠে আসবে মানব পাচারের ঘটনা। ২৬ দিনের শুটিং করা আছে। আরও একসপ্তাহের শুটিং বাকি। চলতি বছর সিনেমাটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভখোদা হাফেজটিভিসিনায়কব্ল্যাক ওয়ারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে বার্সেলোনায় ফেরাতে বলছেন আগুয়েরো

পরবর্তী

পুতিনকে গ্রেপ্তার করা হলে কি হবে বললেন মেদভেদেভ

পরবর্তী
পুতিনের মুখে সানগ্লাস পরা ছবি, আন্তর্জাতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনকে গ্রেপ্তার করা হলে কি হবে বললেন মেদভেদেভ

রমজান উপলক্ষে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT