চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট নাটকের শুটিংয়ে সিঙ্গাপুরে তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

আট নাটকের শুটিংয়ে সিঙ্গাপুর গেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীর, পাভেল, খাইরুল বাশার, অভিনেত্রী হিমি প্রমুখ। সিঙ্গাপুর সিটির বিভিন্ন লোকেশনে ভিন্ন ভিন্ন গল্পে নাটকগুলোর শুটিং চলছে। পাভেল জানান, আট নাটকের শুটিং করবেন। নিলয়ের সঙ্গে থাকছেন পাঁচটি নাটকে।

হাসিব হোসেন, প্রীতি দত্তসহ একাধিক পরিচালক নাটকগুলো পরিচালনা করছেন। বিদেশে শুটিং করতে গিয়ে মজা-মাস্তি নয়, আন্তরিকতা দিয়ে শুটিং করছেন বলে সিঙ্গাপুর থেকে চ্যানেল আই অনলাইনকে জানিয়ে পাভেল বলেন, একটি টিম নিয়ে আমরা শুটিং করতে এসেছি। নিজেদের কাজ নিজেদের করতে হচ্ছে। পরস্পরকে সাপোর্ট দিতে হচ্ছে। এতে প্রত্যেকের মধ্যে রিলেশন বিল্ডআপ হচ্ছে। বিদেশে শুটিং করতে না এলে এই অভিজ্ঞতা হতো না।

ফান ও ইমোশন গল্প প্লটে নাটকগুলোর শুটিং হচ্ছে। পাভেল বলেন, বিদেশে এলে যা হয় বিভিন্ন কনসেপ্টের সেইসব গল্পগুলো নিয়ে নাটকগুলো হচ্ছে। শুটিংয়ে চাপ থাকছে। এক গল্প থেকে আরেক গল্প, নতুন চরিত্রে প্রবেশ করতে সময় লাগে। সেই সময় পাচ্ছি না। আসলে কাজই করছি, বিদেশটাকে এনজয় করতে পারছি না। নিজেকে পুরাই প্রবাসী লাগছে। তবে এখানকার মানুষদের কাছ থেকে অন্য লেভেলে ভালোবাসা পাচ্ছি, এটা শান্তি দিচ্ছে।

শুটিং করতে করতে ক্লান্ত সবাই

”মজার ব্যাপার হচ্ছে, সিঙ্গাপুরে প্রবাসীরা আমার যতগুলো ক্যারেক্টরের নাম বলছে সবগুলো অমি (কাজল আরেফিন অমি) ভাইয়ের সৃষ্টি। কেউ বজরা বাজারের জাকির, কেউ জাকির হোসেন নেইমার, কেউ আবার জু বলে ডাকাডাকি করছে। সবাই জানতে চাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে।”

মিরাক্কেলের মঞ্চ থেকে বেরিয়ে স্টেজ শো করতে সিঙ্গাপুর গিয়েছিলেন পাভেল। কিন্তু শুটিংয়ে তিনি এবারই প্রথম সেখানে গেলেন। পাভেলের বেশিরভাগ নাটকে সহশিল্পী নীলয়। পাভেল বলেন, নিলয় ভাইয়ের সঙ্গে আগে ছয়-সাতটি কাজ করেছি। প্রতিটি কাজে ভালোবাসা পেয়েছি। গল্পে যদি প্যারালাল ক্যারেক্টর থাকে এবং ভালো হয় নিলয় ভাই তখন আমাকে ডাকে। উনি কখনও কম গুরুত্বপূর্ণ বা ফালতু কাজের জন্য আমাকে ডাকে না।

চলতি বছরজুড়ে অভিনয়ে ব্যস্ত ছিলেন পাভেল। তার বছরের শেষ এবং শুরুটা হচ্ছে সিঙ্গাপুরে শুটিংয়ে। প্রায় ২০দিন সেখানে শুটিং করবেন তিনি।

Reneta

পাভেল বলেন, পুরো বছরটা আমার এমনটা নয়, আমার কাছে প্রতিদিনই নতুন করে শুরু। অনেক কাজ করেছি। এরমধ্যে ভালো কাজ যেমন করেছি, কিছু কাজ হয়তো ভালো হয়নি। যেহেতু নতুন বছর শুরু হচ্ছে, তাই কিভাবে আরও ভালো কাজ বেশি সেই চেষ্টা অবশ্যই থাকবে। আশা করছি, দর্শকরা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীলয় আলমগীরপাভেললিড বিনোদনসাইদুর রহমান পাভেলহিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT