জনপদ

সাতক্ষীরার জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়নে কমিটি গঠন

সাতক্ষীরার জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়নে কমিটি গঠন

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করার লক্ষ্যে ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩১ অক্টোবর (শনিবার) সাতক্ষীরার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে ফতেমা বেগমকে আহ্বায়ক, শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং সোনিয়া খাতুনকে সদস্যসচিব করা হয়েছে।

এ ছাড়া সেলিম হোসেনকে যুগ্ম সদস্যসচিব এবং তন্বি খাতুনকে সাংগঠনিক সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়:আহ্বায়ক কমিটি জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…