চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার প্রতিবাদে কাশ্মীর জুড়ে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঘটনার পরে গত মঙ্গলবার রাতভর ব্যাপক তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। সেনা অভিযানে নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য।

বিবিসি জানিয়েছে, এর প্রভাব পড়েছে ওই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায়ও। পহেলগামের ওই হামলায় এখন পর্যন্ত মোট ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি দল ইতোমধ্যেই শ্রীনগরে পৌঁছেছে এবং আরও কয়েকটি টিমের সেখানে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি, দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও পহেলগাম পরিদর্শনে যাবেন।

এদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা বারামুল্লা জেলায় সন্দেহভাজন জঙ্গিদের একটি হামলা ঠেকিয়ে দিয়েছে। সেই সময় সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে দুইজন জঙ্গি নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। মঙ্গলবার যেখানে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে, সেই পহেলগাম থেকে ১৪০ কিলোমিটার দূরে বারমুল্লা অবস্থিত।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, লাইন অব কন্ট্রোল বা সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ওই গোলাগুলির ঘটনা ঘটে। এই নিয়ন্ত্রণে রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্ত করেছে। সেখান থেকে ‘বিপুল অস্ত্র, গোলাবারুদ’ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

হামলার ঘটনায় পাকিস্তান থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। একটি বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামলার শিকার ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানিয়েছে বলেছেন, পর্যটকদের প্রাণহানির ঘটনায় তারা খুব উদ্বিগ্ন। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, বলে প্রার্থনার কথা জানিয়েছেন ওই মুখপাত্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরজঙ্গি হামলাদোকানপাটভারতশিক্ষা প্রতিষ্ঠান
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT