ক্রিকেট

মাউন্ট মঙ্গানুইয়ের আদলে অত্যাধুনিক ইনডোর হচ্ছে মিরপুরে

ক্রিকেট অনুশীলন করছে খেলোয়াড়রা মিরপুরে আধুনিক ইনডোরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে আধুনিক ইনডোর ক্রিকেট অনুশীলনের জন্য প্রস্তুত। খেলোয়াড়রা প্রশিক্ষণ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিগগিরই ঢেলে সাজানো হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ের ইনডোরের ন্যায় আধুনিক সব ব্যবস্থাসহ বিশ্বের অন্যতম সেরা ইনডোর করা হবে।

বোর্ড সভা শেষে বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

যদিও ২০১৫ সালে তিনি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার ব্রিজবেনের আদলে করা হবে ইনডোর। সেটি আলোর মুখ দেখেনি। নাজমুল হাসান জানান, ইনডোরে থাকবে ন্যাচারাল টার্ফ। মাঠে গিয়ে যেরকম উইকেট পায় সেরকম উইকেটেই ক্রিকেটাররা অনুশীলন করতে পারবে ইনডোরে। ন্যাচারাল টার্ফ পদ্ধতি বিশ্বজুড়ে এখন খুব জনপ্রিয়।’

এছাড়া পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘যাচাই-বাছাই শেষে পপুলাস প্রাইভেট লিমিটেডকে ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’

বিষয়:নাজমুল হাসান বিসিবি মাউন্ট মঙ্গানুই শেখ হাসিনা স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…