ক্রিকেট

দুইশ পেরোনো জুটিতে শান্ত-জয়ের রেকর্ড

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ক্রিকেটার রান সংগ্রহের জন্য মাঠে ব্যাট হাতে খেলছে, বাংলাদেশ ক্রিকেট দলের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুরের হোম অব ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের রেকর্ড জুটিতে ভর করে প্রথমদিনের চা বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ২৩৫ রান।

শান্ত ও জয় দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়েছেন। শের-ই-বাংলা স্টেডিয়ামে এটিই দ্বিতীয় উইকেটে সর্বাধিক রানের জুটি, এবং দ্বিতীয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। রহমত শাহর বলে স্লিপ কর্ডনে থাকা ইব্রাহিম জাদরানের হাতে জয় ধরা পড়লে জুটি ভাঙে। ১৩৭ বলে ৯ চারে জয় ৭৬ রানে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার।

দ্বিতীয় উইকেটে বাংলাদেশের দুইশ পেরোনো জুটি আছে তিনটি। এর আগে ২০১০ সালে ভারতের বিপক্ষে ২০০ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩২ রানের জুটি গড়েছিলেন।

দুবছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। আগ্রাসী ব্যাটিংয়ে ১১৮ বলে পৌঁছে যান তিনঅঙ্কে। চা বিরতিতে যাওয়ার আগে ১৫১ বলে ২১ চার ও এক ছক্কায় ১২৬ রানের অপরাজিত শান্ত। সঙ্গে অপরাজিত মুমিনুল হক ১৪ বলে এক চার ও এক ছক্কায় করেছেন ১১ রান।

সকালে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই গ্লাভসে বল লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন জাকির। ১ রান করে ফেরেন ড্রেসিংরুমে। দলের রান তখন মোটে ৬। এরপর জয়ের সঙ্গে জুটি বাধেন শান্ত।

বিষয়:জয় মিরপুর লিটন শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…