চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই ‘ভুয়া স্ক্রিনশট’ নিয়ে সতর্ক করলেন ফারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
ফারিয়া ভুয়া স্ক্রিনশটের বিষয়ে সতর্ক করে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক’দিন ধরেই অভিনেত্রী শবনম ফারিয়ার নামে একটি ফেসবুক পোস্ট ঘুরছে! বিভিন্ন গ্রুপ, পেজে ভাইরালও হয়েছে সেই পোস্টটি। ছাত্র-জনতার আন্দোলনের নামে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে- এমন সন্দেহই প্রকাশ করা হয়েছে ফারিয়ার নামে ছড়ানো সেই পোস্টে!

ভাইরাল হওয়া সেই পোস্ট নিয়ে এবার সতর্ক করলেন অভিনেত্রী শনবম ফারিয়া। সেই সঙ্গে জানালেন, গ্রুপ-পেজে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেয়া স্ক্রিনশটটি ভুয়া! বুধবার সকালে দেয়া এক পোস্টে ফারিয়া দাবি করেন, এমন কোনো পোস্ট তিনি দেননি।

সবাইকে সতর্ক করে ফারিয়া এদিন লিখেন, ‘অ্যাটেনশান অ্যাটেনশান: আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

যারা ভুয়া পোস্টটি এডিট করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন, তাদের উদ্দেশে ফারিয়া লিখেন,“আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে!”

এসময় ফারিয়া আরো লিখেন,“আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনও পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে! স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে’!

৫ আগস্ট পরবর্তী সময়ে ফাঁস হওয়া আওয়ামী লীগপন্থি অভিনয়শিল্পীদের আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপকে কটাক্ষ করে এসময় ফারিয়া খোঁচা দিয়ে লিখেন,“অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই।”

Reneta

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের সময়ে সরব ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এমনকি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানিয়ে একাধিক পোস্টও করতে দেখা গেছে তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীআলো আসবেইফারিয়াভুয়ালিড বিনোদনশবনম ফারিয়াস্ক্রিনশট
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT