বিনোদন

মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা

মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা

মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপক তুলনা আল হারুন আর নেই। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৯ বছর বয়সে মারা যান তিনি।

তুলনার মা আমেনা বেগম জানিয়েছেন, শনিবার দুপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মেয়েকে দাফন করা হয়।

আমেনা বেগম গণমাধ্যমে জানান, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পর গত ২০ অক্টোবর অস্ত্রোপচার করা হয়। পরে বায়োপসি পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়, যা শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছিল।

অস্ত্রোপচারের পর দুই দিন ভালো থাকলেও শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানান মা আমেনা বেগম।

মডেলিং, অভিনয় ও টিভি উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফি ও স্টাইলিংয়েও যুক্ত ছিলেন তুলনা। তিনি নাট্যকার ও পরিচালক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে।

বিষয়:অভিনেত্রী আবদুল্লাহ আল মামুন তুলনা তুলনা রহমান মডেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…