ফুটবল

দানি আলভেজের স্ত্রী’র ডিভোর্স চাওয়ার খবর মিথ্যা

দানি আলভেজের স্ত্রী'র ডিভোর্স চাওয়ার খবর মিথ্যা, দুইজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মানুষ একসঙ্গে ছবি, একজন নারী ও একজন পুরুষ, আধুনিক পোশাক পরা, একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, আছেন হাজতে। ক্লাব চুক্তি বাতিল করে ক্ষতিপূরণ দাবি করেছে, না হলে ফিফার কাছে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে। খরব রটেছিলো, বার্সেলোনার সাবেক তারকা ব্রাজিলিয়ান দানি আলভেজের স্ত্রী ডিভোর্স চাইছেন।

গণমাধ্যমের সেই খরব দেখে মুখ খুলেছেন দানি আলভেজের স্ত্রী স্প্যানিশ মডেল জোয়ানা সানজ। তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে যেগুলো বেরিয়েছে তা মিথ্যা। স্পষ্টভাবে বলতে চাই আমার বরাত দিয়ে ডিভোর্সের যে খবরগুলো রটেছে, তা পুরোপুরি মিথ্যা। আমি কোন মিডিয়ার সঙ্গে বা বিশেষ কোন সাংবাদিকের মুখোমুখি হইনি।

আলভেজের স্ত্রী সানজের সঙ্গে সরাসরি দেখা করতে না চাওয়ায় ফোনের মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছেন, গণমাধ্যমে এমন খরব ছিল। তবে আলভেজ তার স্ত্রী, পরিবারের কোন সদস্য বা কোন বন্ধুর সঙ্গে এমন বিমুখ আচরণ করেননি।

তাদের বিচ্ছেদের বিষয়ে খবর ছিল-আলভেজের দোষ থাকুক কিংবা না থাকুক, তা নিয়ে মাথাব্যথা নেই সানজের। আলভেজকে রক্ষা করতে শুরুতে জোয়ানা যে সাক্ষ্য দিয়েছিলেন, তার জন্য আফসোসও করছেন তিনি। মূলত আলভেজের আইনজীবীর চাপে পড়ে এমন বক্তব্য দিয়েছিলেন সানজ।

বিষয়:আলভেজ বার্সেলোনা ব্রাজিল সানজ স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…