ফুটবল

সিঙ্গাপুর ম্যাচ খেলতে ঢাকার পথে সামিত

ঢাকার ক্রিকেটার সিঙ্গাপুরের জন্য প্রস্তুত, বিমানে বসে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ক্রিকেটার বিমানে বসে আছেন, তিনি হাসছেন এবং থাম্বস আপ দেখাচ্ছেন, তার পাশে ক্যাপসুল ও অন্যান্য যাত্রা সামগ্রী রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে আছেন সামিত সোম। আগামী ১০ জুন ম্যাচটি খেলতে বাংলাদেশের পথে রওনা করেছেন কানাডার লিগে খেলা ফুটবলার।

লাল-সবুজের জার্সিতে খেলতে মঙ্গলবার কানাডা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফ্লাইটে উঠেছেন সামিত। ফ্লাইটে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছাবেন এ মিডফিল্ডার।

বাংলাদেশি বাবা-মায়ের সন্তান সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বর্ষী মিডফিল্ডার ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা সামিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে খেলেন।

বিষয়:বাফুফে বাংলাদেশ সামিত সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…