ফুটবল

শমিত-হামজার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

শমিত-হামজার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই লঙ্কানদের চেপে ধরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম শমিত সোমের গোল এবং হামজা চৌধুরীর জাল ছোঁয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে থমাস ডুলি শিষ্যরা।

খেলা শুরুর প্রথম মিনিট থেকে রাইট উইঙ্গার রাকিব হোসেনকে দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে রাকিবকে ফাউল করেন শ্রীলঙ্কার নিলসন। হামজার নেয়া শট বারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। অষ্টম মিনিটে গোল পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর ক্রসে বল পেয়ে প্রথমবার শট নিলে তা ফিরে গেলেও ফিরতি বল পেয়ে জালে জড়ান শমিত সোম, ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশ আবারও সুযোগ পা ১৫ মিনিটে। রাইট উইং থেকে রাকিবের ক্রস কর্নার দিয়ে বের করেন শ্রীলঙ্কার স্টিভেন। কর্নার বল ডি বক্সে পান হামজা, জোরালো শট বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ১৯ মিনিটে ফাউল থেকে কর্নার আদায় করে নেয় শ্রীলঙ্কা, তবে বাংলাদেশের বিপদ হয়নি। ২৪ মিনিটে ডিলান ডি সিলভা ও গ্যারেথ কেলির প্রচেষ্টা ক্লিয়ার করেন জিদান।

২৫ মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল রাকিব। লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরাকে বোকা বানিয়ে ব্যাকহিলে শট নিলে বারের উপর দিয়ে বল চলে যায়, গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ৩০ মিনিটের দিকে বল মাথায় লাগে ইব্রাহিমের, তাতে খেলা কিছুটা সময় থেমে যায়।

৪০ মিনিটে সমতায় আসার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। লেফট উইং থেকে ডিলান সিলভা ক্রস করলেও তাতে পা ছোঁয়াতে পারেনি গ্যারেথ কেলি। ম্যাচে তাদের সবচেয়ে ভালো সুযোগটি হাতছাড়া হয়। ৪৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। এবার ইব্রাহিমের দেয়া বল লঙ্কানদের পায়ে লেগে পান হামজা। জোরালো শটে সুজন পেরেরাকে পরাস্ত করেন, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিষয়:বাফুফে বাংলাদেশ শ্রীলঙ্কা সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ হামজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…