প্রথমবার বাংলাদেশের অধিনায়ক হামজা

প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে সোমবার ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। দুই দিন অনুশীলনের পর তাকে প্রশ্ন করা হয়েছিল অধিনায়কত্ব নিয়ে। এবার সেটাই হতে যাচ্ছে। শ্রীলঙ্কা ম্যাচে অধিনায়ক থাকবেন হামজ চৌধুরী।
হামজা চৌধুরী বাংলাদেশ খেলা শুরুর পর এখনও অধিনায়কত্ব করেননি। শ্রীলঙ্কা ম্যাচে দিয়ে সেটাই হতে যাচ্ছে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলা হামজার।
ফিফা উইন্ডোর কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশের অন্যতম সেরা তারকা। ওই ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ভুটান-শ্রীলঙ্কা ম্যাচ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে পা রাখে কোচ থমাস ডুলির শিষ্যরা।
এদিন বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া সেরা একাদশে থাকলেও শ্রীলঙ্কা ম্যাচে তার নামার সম্ভাবনা কম। বিশ্বনাথ ঘোষ চোট পাওয়ায় হামজার স্ট্রাইকার হিসেবে খেলার সম্ভাবনাও রয়েছে।





