বিনোদন

চলে গেলেন মাদার ইন্ডিয়া খ্যাত সাজিদ খান

সাজিদ খান এর ছোটবেলার ছবি, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজিদ খান এর ছোটবেলার ছবি, যেখানে তিনি একটি গাছের নিচে বসে থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলে গেলেন ‘মাদার ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা সাজিদ খান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

প্রায় ৭০ বছর বয়স হয়েছিল সাজিদ খানের। বহুদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছেলে সমীর পিটিআইকে জানান ‘বেশ কয়েক বছর ধরে উনি ক্যানসারে ভুগছিলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) চলে যান।’

সাজিদ খানকে মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে সুনীল দত্তের ছোটবেলার ভূমিকায় দেখা গিয়েছিল। অস্কারে মনোনীত হওয়া ‘মাদার ইন্ডিয়া’ ছবিটির পর মেহবুব খানের সন অব ইন্ডিয়া ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সাজিদ খান। তবে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান ‘মায়া’র হাত ধরে। সেখানে তিনি একটি পাড়ার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে তার চরিত্রের নাম ছিল ‘রাজ্জি’। এছাড়া তাকে জনপ্রিয় আমেরিকান টিভি শো ‘দ্য বিগ ভ্যালি’তেও দেখা গিয়েছিল। এছাড়া ‘ইটস হ্যাপেনিং শো’য়ের অতিথি বিচারক হয়েছিলেন একবার।

ফিলিপিনে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সাজিদ খান। সেখানকার একাধিক ছবি যেমন দ্য সিঙ্গিং ফিলিপিনা, মাই ফানি গার্ল, দ্য প্রিন্স ইত্যাদি ছবিতে কাজ করেছিলেন।

কেরলের আলাপুজ্জা জেলার কায়ামকুলাম শহরে শায়িত আছেন সাজিদ খান।

বিষয়:মাদার ইন্ডিয়া সাজিদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…