চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড সিনেমায় কৃষকের দুঃখ-দুর্দশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

ভারতের কৃষক আন্দোলন এখন আলোচনায়। কৃষকদের দুঃখ-দুর্দশা এর আগেও একাধিকবার আলোচনায় এসেছে। কৃষকদের আত্মহত্যা, অভাব, ঋণের বোঝা টানার ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে বলিউডের বেশ কয়েকটি সিনেমাতেও। তেমনই কয়েকটি সিনেমা নিয়ে সাজানো হয়েছে ফিচার:

দো বিঘা জমিন: পরিচালক বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ মুক্তি পেয়েছিল ১৯৫৩ সালে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলরাজ সাহনি, নিরূপা রায়, নাজির হুসেন, রতন কুমার। ছবিতে উঠে এসেছে কৃষকদের কষ্টের কাহিনী। তাদের জীবন, লড়াই, শোষণের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে।

মাদার ইন্ডিয়া ছবির দৃশ্যে নার্গিস…

মাদার ইন্ডিয়া: ১৯৫৭-তে মুক্তি পেয়েছিল ‘মাদার ইন্ডিয়া’। এই ছবিতে অভিনয় করেন নার্গিস, রাজকুমার, সুনীল দত্ত ও রাজেন্দ্রকুমার। মেহেবুব খানের ‘মাদার ইন্ডিয়া’ হিন্দি ছবির শতবর্ষের ইতিহাসের এক মাইলফলক। ‘মাদার ইন্ডিয়া’ ছবির গল্প আবর্তিত হয় রাধা নামে এক দরিদ্র ভারতীয় নারী কৃষকের জীবনকে ঘিরে। এই ছবির একটি স্মরণীয় দৃশ্য হলো, গরুর পরিবর্তে রাধা নিজেই লাঙল টানার মুহূর্তটি।

লগান: ২০০১ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ‘লগান’। লগান-এর বাংলা খাজনা। মূল চরিত্র ‘ভুবন’ হিসেবে অভিনয় করেছেন আমির খান। কৃষকদের যাতে খাজনা না দিতে হয় সেই কারণে ইংরেজ শাসকদের ক্রিকেট খেলার চ্যালেঞ্জ নিয়েছিলেন ‘ভুবন’।

কিষাণ: ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘কিষাণ’ ছবিতে কৃষকদের আত্মহত্যার বিষয় তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন আরবাজ খান ও সোহেল খান।

‘পিপলি লাইভ’ সিনেমার একটি দৃশ্য

পিপলি লাইভ: আনুশা রিজভি পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। ছোট একটি গ্রামের নাম পিপলি। এ গ্রামের দুই গরীব কৃষক প্রবল খরার কবলে পড়লে ঋণ নিয়ে বিপদে পড়ে। এক রাজনৈতিক নেতা তাদের আত্মহত্যা করতে বুদ্ধি দেয়। এক সাংবাদিক পুরো ব্যাপারটা জেনে যায়। এ বিষয়ে গণমত গড়ে তোলার দায়িত্ব কাঁধে নেয়। এই ঘটনা নিয়ে প্রশাসন আর মিডিয়ায় ঘটতে থাকে নানা কারসাজি। আমির খান প্রযোজিত ‘পিপলি লাইভ’ ছবিতে গুরুতর এইসব মানবিক বিষয় তুলে ধরা হয়েছে হাস্যরসের মধ্যে দিয়ে। -কইমই

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিষাণকৃষককৃষক আন্দোলনদো বিঘা জমিনবলিউডভারতভারতের কৃষকমাদার ইন্ডিয়ালগানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT