চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড সিনেমায় নারীর সংগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
বিনোদন
A A

বলিউড সিনেমায় নানা সময়ে উঠে এসেছে নারীদের সংগ্রাম ও বিজয়গাঁথার নানান কাহিনী। সিনেমা মানে নারীর গ্ল্যামার নয়, এ ধারণার পরিবর্তন হয়েছে। নারী দিবসের বিশেষ এই দিনে জেনে নিন নারীদের প্রেরণা যোগানো তেমনই দশটি ছবি সম্পর্কে।

মাদার ইন্ডিয়া: নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে বলিউডের ছবির কথা বলতে গেলে সবার প্রথমেই যে ছবিটি মনে আসে তা হলো ‘মাদার ইন্ডিয়া’। মাদার ইন্ডিয়া এতটাই সাড়া ফেলেছিল যে, প্রথম বলিউডের ছবি হিসেবে মনোয়ন পেয়েছে অস্কারেও। স্বাধীনতা পরবর্তী ভারতের সামাজিক অবস্থা পূনর্গঠনে এ ছবিটি একটি নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছিল। মেহবুব খান পরিচালিত ছবিটিরে নাম চরিত্রে অভিনয় করেছিলেন খ্যাতিমান অভিনেত্রী নার্গিস খান।

লিপস্টিক আন্ডার মাই বোরখা: অলঙ্কৃতা শ্রীবাস্তবের এই নারীকেন্দ্রিক ছবির মূল কাহিনী ৪ মহিলার গল্প নিয়ে। যারা পুরুষতন্ত্রের বেড়াজালে অনেকটাই পিছিয়ে থেকে স্বপ্ন দেখতে বাধ্য হন। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কণা সেন শর্মা, রত্না পাঠক শাহ প্রমুখ।

ফ্যাশন: মাধুর ভান্ডরকারের ফ্যাশন সিনেমাটি তোলপাড় তুলেছিল বলিউড জগতে। শোবিজ জগতে নারী তারকাদের কত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এ নিয়েই ছিল ছবিটির মূল গল্প। ছবিটি বক্স অফিসেও ছিল বেশ সফল। জিতে নিয়েছিল ফিল্ম ফেয়ারের বেশ কয়েকটি পুরস্কারও। ছবিটির মূল দুইটি চরিত্রে কাজ করেন প্রিয়াংকা চোপড়া ও কঙ্গনা রানাওয়াত।

পারছেদ: অজয় দেবগন প্রযোজিত ছবি ‘পারছেদ’ পরিচালনা করেছেন লীনা যাদব। ছবিতে নারীর বিরুদ্ধে যৌতুক প্রথা, শারীরিক বর্বরতা, জোর করে বিয়ে দেওয়া, ধর্ষণ ও মানসিক যন্ত্রণার কথা বলা হয়েছে। ‘পারছেদ’ ছবিতে অভিনয় করেন রাধিকা আপ্তে, সুরভিন চাওলা ও তানিষ্ঠা চ্যাটার্জি।

মার্গারিটা উইথ এ স্ট্র: পক্ষাঘাত গ্রস্থ মেয়ের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ ছবির গল্প। মূল চরিত্র লীলার ভূমিকায় অভিনয় করেছেন কালকি কোচলিন। পরিচালক সোনালি বোসের কাজিন মালিনি ছিবের লেখা অটোবায়োগ্রাফি “ওয়ান লিটিল ফিংগার’ অনুকরণে তৈরি হয়েছে সিনেমাটি।

কুইন: ভিকাস বেহেলের ‘কুইন’ দিল্লির রক্ষণশীল পরিবারের অতিসাধারণ এক মেয়ের গল্প বলে যে ঘরের বাইরে একা কখনো পা রাখেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর রানী নামের সেই মেয়েটিই একা একা প্যারিস ঘুরতে বেরিয়ে পড়ে। আর সেই যাত্রাতেই রানী আবিষ্কার করে নারী হিসেবে তার স্বাধীন সত্তাকে। রানী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন কঙ্গনা।

Reneta

নো ওয়ান কিলড জেসিকা: ১৯৯৯ সালে সংঘটিত নয়াদিল্লীর উঠতি মডেল জেসিকা লালের হত্যাকাণ্ডের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘নো ওয়ান কিলড জেসিকা’। ধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান ও রানী মুখার্জি।

দ্য ডার্টি পিকচার: ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী নিয়ে নির্মিত হয় ছবিটি। এতে নায়িকা চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। একজন নারীর শূন্য থেকে তারকা হয়ে ওঠা। খ্যাতির চূঁড়ায় পৌছে গিয়ে জীবনের প্রতি বিতৃষ্ণা নিয়ে মৃত্যুবরণ- এই ছবিটির গল্প। তবে এর ভেতরে ফুটে ওঠেছে পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়ত্ব, শরীর ও মনের উপর অত্যাচার, একজন নারীকে তারকা হয়ে ওঠতে গিয়ে নানা রকম প্রতিবন্ধকতা ও আপোষের নানা করুণ চিত্র।

লজ্জা: নারীকেন্দ্রীক চরিত্র নিয়ে নির্মিত আরও একটি উল্লেখযোগ্য বলিউডের ছবি বলা যেতে পারে ‘লজ্জা’কে। একঝাক নারী তারকাকে নিয়ে নির্মিত ছবিটিতে মূলত ফুটিয়ে তোলা হয়েছিল ভারতীয় সমাজে নারীর উপর পুরুষের অযাচিত আগ্রাসনকে। ছবিটিতে অভিনয় করে রেখা, মহিমা চৌধুরী, মাধুরী দিক্ষীত ও মনিষা কৈরালা।

পিংক: ২০১৬ সালে মুক্তি পাওয়া বলিউডের সেরা কয়েকটি ছবির মধ্যে ‘পিংক’ অন্যতম। কোনো সমাজে নারীদের একা বসবাস করাটা কতটা গুরুতর অপরাধ হিসেবে ভাবা হয় সেই নির্মম সত্যগুলোই পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী তার পিংক ছবিটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুইনদ্য ডার্টি পিকচারনো ওয়ান কিলড জেসিকাপিকফ্যাশনমাদার ইন্ডিয়ামার্গারিটা উইথ এ স্ট্রলজ্জালিড বিনোদনলিপস্টিক আন্ডার মাই বোরখা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রোনালদো কখনোই মেসি হতে পারবেন না’

জুন ১৮, ২০২৬

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT