চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্গিসের বিয়ের পর মদ্যপ হয়ে ঘরে ফিরে কাঁদতেন রাজ কাপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৮, মে ২০২১
বিনোদন
A A
একটি প্রেমিক ও প্রেমিকা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন রাজ কাপুর-নার্গিস। তারপর ৯ বছর টানা প্রেম করেছিলেন। কিন্তু শেষমেশ বিয়েটা হয়নি তাদের। সুনীল দত্তের সঙ্গে নার্গিসের বিয়ে হয়ে যাওয়ার পর ভীষণ ভেঙে পড়েছিলেন রাজকাপুর।

রাজকাপুর ও নার্গিস বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। প্রথম তারা একসঙ্গে কাজ করেন ১৯৪৮ সালের ‘আগ’ ছবিতে। সেখান থেকেই তাদের গল্পের শুরু। এরপর দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর প্রেম। কিন্তু রাজকাপুর তখন বিবাহিত এবং পাঁচ সন্তানের বাবা। তবুও নার্গিস এতটাই ডুবে ছিলেন প্রেমে যে নিজের অর্থ রাজ কাপুরের ছবির জন্য খরচ করতেন তিনি।

তবে ৯ বছর প্রেম করার পর নার্গিস বুঝতে পেরেছিলেন যে রাজ কাপুরের সঙ্গে তার সম্পর্কটা আর আগের মতো নেই। শুধু তাই নয়, বরাবরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসা রাজ কাপুর বিয়ের ব্যাপারে কোন উদ্যোগই নিচ্ছেন না।

১৯৫৫ সালের ‘শ্রী ৪২০’ ছবির ‘আনগ্ল্যামারাস’ চরিত্র নিয়ে নাখোশ ছিলেন নার্গিস। এরপর তিনি রাজ কাপুরকে না জানিয়েই ১৯৫৭ সালে ‘মাদার ইন্ডিয়া’ ছবির জন্য চুক্তিবদ্ধ হন। এতে মনোক্ষুণ্ন হন রাজ কাপুর। এদিকে ‘মাদার ইন্ডিয়া’র সেটে একদিন আগুন লেগে যায়। নার্গিস আটকা পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন সুনীল দত্ত। কিন্তু শরীরের অনেক অংশ পুড়ে যায়। হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। এই ঘটনায় সুনীল দত্তের প্রতি ভালো লাগা তৈরি হয় নার্গিসের।

সুনীল দত্ত সুস্থ হয়ে ওঠার পর একে অপরকে ভালো লাগার বিষয়টি জানিয়ে দেন তারা। এরপর বিয়ের পিড়িতে বসেন এই জুটি। নার্গিসের বিয়ের পর রাজ কাপুর খুবই ভেঙে পড়েন মানসিকভাবে। তার স্ত্রী কৃষ্ণা কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘রাতের পর রাত মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরতেন রাজ কাপুর। এরপর বাথটাবে বসে কাঁদতেন।’

রাজ কাপুরের মনে হয়েছিল সম্পর্কে প্রতারিত হয়েছেন। ১৯৮৬ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নার্গিস তার সঙ্গে প্রতারণা করেছেন। তাকে না জানিয়েই ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। তাকে এই কাজের জন্য কোনো দিনও ক্ষমা করবেন না তিনি। -কইমই

ট্যাগ: আগআগুননার্গিসবলিউডমাদার ইন্ডিয়ারাজ কাপুরসিনেমাসুনীল দত্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ ৩ জুন

পরবর্তী

খালেদা জিয়ার বিদেশযাত্রার বিষয়ে অভিমত আগামীকাল: আইনমন্ত্রী

পরবর্তী
খালেদা জিয়া বিদেশযাত্রার বিষয়ে অভিমত নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার বিদেশযাত্রার বিষয়ে অভিমত আগামীকাল: আইনমন্ত্রী

একজন নারী ক্ষুদ্র ঋণের কিস্তি সংগ্রহের জন্য ব্যাংকের কাছে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে নিষেধাজ্ঞার পরও ক্ষুদ্র ঋণের কিস্তি আদায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT