চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ভারতের

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ফুটবল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়ের বল দখলের চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচজুড়েই লিড ধরে রেখেছিল ভারত। শেষ মূহুর্তে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান ইহসান হাবিব রিদুয়ান। খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই স্বপ্ন ভঙ্গ লাল-সবুজের প্রতিনিধিদের। ৪-১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত।

কলম্বোতে ফাইনালে ২-২ গোলে শেষ হয় লড়াই। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মানিক ও রিদুয়ান। ভারতের গোল দুটি করেন দাল্লালমৌন গ্যাংটে ও আজলান শাহ। পরে টাইব্রেকারে নির্ধারণ করা হয় ভাগ্য। সেখানে বাংলাদেশের হয়ে মিস করেন ইকরামুল ইসলাম ও আজম খান।

ম্যাচের তৃতীয় মিনিটে লিড পায় ভারত। বাংলাদেশ রক্ষণভেদ করে জালে বল পাঠান দাল্লালমৌন গ্যাংটে। ২৫ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মানিক। হেডে ভারত জালে গোল পাঠান লাল-সবুজের নাম্বার নাইন।

Banglabid

আক্রমণ-প্রতি আক্রমণে দুদলই লড়তে থাকতে সমান তালে। ৩৮ মিনিটে ফের লিড পায় ভারত। এবার বাংলাদেশ রক্ষণ পরাস্ত করেন আজলান শাহ। ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় ভারত।

বিরতির পর নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। যোগকরা সময়ের ষষ্ঠ মিনিটে রিদুয়ান গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।

টাইব্রেকারে গড়া খেলা। প্রথম দুটি শটে বল জালে পাঠাতে ব্যর্থ হন ইকরামুল ও আজম। তৃতীয় শটে অবশ্য জালের দেখা পায় বাংলাদেশ। ভারত ৪টি শটেই বল জালে পাঠিয়ে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বোবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT