ক্রিকেট

ভারত সিরিজ জয়ের পর টানা সাফল্য তুলে থামল নিউজিল্যান্ড

ভারত সিরিজ জয়ের পর টানা সাফল্য তুলে থামল নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচের সিরিজে শেষটিতে ভারতের বিপক্ষে ৭ উইকেটে জিতল নিউজিল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজটি কিউইরা অবশ্য আগেই হেরে বসেছেন। তাদের টানা দুই জয়ের আগে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে ভারত।

হ্যামিল্টনে সেডন পার্কে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত। জবাবে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা।

১৯২ রানের লক্ষ্যতাড়ায় শুরুতেই ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। আরেক ওপেনার টিম সেইফার্ট ৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের মঞ্চ গড়েন। ড্যারেল মিচেল ১৬ বলে ২৯ এবং গ্লেন ফিলিপস ৩৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন।

ভারতের হয়ে নিতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে শুরুতে দুই ওপেনার সাঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মাকে হারায় ভারত। ঈশান কিষাণ ৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬১ রান করে ধাক্কা সামাল দেন। অধিনায়ক শ্রেয়াস আয়ার ২৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন সংগ্রহ বাড়ান।

শেষদিকে নোমান ধীর ২৩ বলে ৩৩ ও নিতিশ কুমার রেড্ডি ১৭ বলে ২২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে ৪ উইকেট নেন। নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার ২টি করে উইকেট নেন।

শেষ ম্যাচে কিউইরা সান্ত্বনার জয় পেলেও পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ট্রফি নিয়ে ফিরছে শ্রেয়াস আয়ারের দল।

বিষয়:অ্যাডাম মিলনে ঈশান কিষাণ গ্লেন ফিলিপস টিম সেইফার্ট নিউজিল্যান্ড ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…