ফুটবল

বিশ্বকাপে সাফল্য ছোঁয়া বাংলাদেশ ফিরেছে, বিমানবন্দরে ফুলেল-বরণ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফুটবল ও ফেস্টিভ্যাল-২০২৬

বিশ্বকাপে সাফল্য ছোঁয়া বাংলাদেশ ফিরেছে, বিমানবন্দরে ফুলেল-বরণ

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় বরণ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফুটবল ও ফেস্টিভ্যালে প্লেট রানার্সআপ বাংলাদেশ দলকে। আসরে গ্রুপপর্ব শেষে ই-স্তরে লড়েছিল লাল-সবুজের দলটি। দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালের টিকিট কেটেছিলেন ফাহিম হাসানরা। আসরে ১৮৯টি দেশ অংশ নিয়েছিল, ১৩০তম স্থান অর্জন করে ফিরল বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের প্রথম আসরটি বসেছিল আজারবাইজানের বাকুতে। মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল। ই-স্তরের শিরোপা জেতে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ফাইনালে দেশটির কাছে ৪-১ গোলে হেরে যান ফাহিমরা।

প্রতিযোগিতায় গ্রুপপর্বে ৫ ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার ছিল বাংলাদেশের। ৩০ অক্টোবর এ-স্তরের ফাইনালে জিতে প্রথম আসরে শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারায় তারা।

বিষয়:অনূর্ধ্ব-১৫ প্লেট রানার্সআপ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…