সাফ খেলতে সবার আগে ঢাকায় ভুটান

সাউথ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে ভুটান। এবারের আসরের জন্য বাংলাদেশে পা রাখা প্রথম বিদেশি দল তারা। খেলা শুরুর তিন দিন আগে এসে পৌঁছাল।
আসরে ‘এ’ গ্রুপে খেলবে ভুটান। গ্রুপ প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ৫ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা।
সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নামবে ভুটানের বিপক্ষে। প্রতিটি ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে।
ভুটান দলের প্রধান আকর্ষণ চেনচো গেইলশেন, তিনি অধিনায়ক ও প্রধান তারকা। তাকে ভুটানের ‘রোনালদো’ হিসেবে অভিহিত করা হয়। দলের হেড হিসেবে এসেছেন গ্যারি ফিলিপস। অস্ট্রেলিয়ান কোচের এশিয়ার বিভিন্ন দেশে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






