আশুলিয়ায় অন্তত ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

পোশাক শ্রমিক আন্দোলনের সাম্প্রতিক ছবি
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সাভারের আশুলিয়াতে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম সকাল ১১টার দিকে জানান, ‘সব কারখানাই খোলা ছিল। পরবর্তীতে শ্রমিকরা বের হয়ে যাওয়ায় এখন পর্যন্ত আনুমানিক ৬০টির ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’
তিনি জানান, ‘নরসিংহপুর, নিশ্চিন্তপুরে কোনো রাস্তাই অবরোধ করতে পারেনি। পুলিশ ফোর্স অ্যাপ্লাই করে সব রাস্তা চলমান রেখেছি। কেউ রাস্তা অবরোধ করতে পারেনি।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






