চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনার হ্যাটট্রিক, ৮-০তে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বল দখল, আক্রমণ কিংবা গোলে শট— সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে সব বিভাগে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আসরে অধিনায়ক সাবিনা খাতুনের দ্বিতীয় হ্যাটট্রিকে ৮-০ গোলের উড়ন্ত জয়ে ফাইনালের টিকিট কেটেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবারের জয়ে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে পৌঁছাল বাংলাদেশ। ২০১৬ সালে তারা শিরোপার মঞ্চে গিয়ে ভারতের কাছে ট্রফি হাতছাড়ার বেদনা নিয়ে মাঠ ছাড়ে। ভুটানকে বড় হার দিয়ে আবারও ট্রফির এক কদম দূরে লাল-সবুজের দল।

এদিন পুরো সময় দাপট দেখিয়েছেন সাবিনা-মারিয়ারা। বইয়ে দিয়েছেন আরেকটি গোলবন্যা। আসরে ৪ ম্যাচে ৮ গোল পেলেন অধিনায়ক সাবিনা। ২০১০ সালে ভুটানকে ৭-০তে হারানোর ম্যাচেও জোড়া গোল করেছিলেন তারকা স্ট্রাইকার। বাকিদের মধ্যে একটি করে গোল করেছেন সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণারাণী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভিন ও তহুরা খাতুন।

বড় জয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে বিকেলের ম্যাচে। আরেক সেমিতে লড়বে ভারত ও নেপাল। তাদের বিজয়ী দলটি ১৯ সেপ্টেম্বর বিকেল ৫.১৫ মিনিটে শিরোপার মঞ্চে পরীক্ষা দেবে উড়তে থাকা বাংলাদেশের সামনে।

সেমিফাইনালে শক্তি-সামর্থ্যের বিচারে যোজন এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রক্ষণ সামলে খেলার কথা জানিয়েছিলেন ভুটান অধিনায়ক পেনা ছোডেন। ম্যাচে ফল এলো পুরো উল্টো। সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের দাপটে দাঁড়াতেই পারেনি তাদের রক্ষণ। তাতে গোল এসেছে মুড়ি-মুরকির মতো।

লাল-সবুজের দল এগিয়ে যায় ম্যাচের দুই মিনিটের মাথায়। প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে উল্লাসে মাতেন নাম্বার১০ সিরাত জাহান স্বপ্না। প্রতিপক্ষের বাজে ট্যাকলে খেলার ১১ মিনিটে চোটে চোখে পানি নিয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম এ স্ট্রাইকার।

খানিকপর স্কোরলাইন দ্বিগুণ করেন সাবিনা। ১৭ মিনিটে মারিয়া মান্ডার পাসে বল নিয়ে ফাঁকায় চলে আসেন অধিনায়ক। দারুণ শটে গোল করেন। পরে আরও দুবার বল জালে জড়িয়েছেন সাবিনা। ম্যাচের ৫৪ ও ৯০ মিনিটে গোল করে মাতেন আসরে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকে।

Reneta

খেলার ২৯ মিনিটে ৩-০ করেন কৃষ্ণারাণী সরকার। ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত ক্রস থেকে দর্শনীয় হেডে লক্ষ্যভেদ করেন। পাঁচ মিনিট পর ব্যবধান আরেকধাপ বাড়িয়ে নেন ঋতুপর্ণা নিজেই। বল নিয়ে এগিয়ে যাওয়া কৃষ্ণাকে ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক সঙ্গীতা মনোঘার। ফিরতি শটে বল জালে জড়ান স্বপ্নার বদলি নামা ঋতুপর্ণা।

৩৭ মিনিটে ব্যবধান বাড়তে দেননি ভুটান গোলরক্ষক। বিরতির আগে আরও কিছু সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ফিরে পূর্ণ উদ্যমে ছুটতে থাকেন ছোটনের শিষ্যরা। আক্রমণে ফলও আসে দ্রুত, এ অর্ধের আট মিনিটের মাথায় গোল করেন সাবিনা। কৃষ্ণার কাটব্যাক থেকে বক্সের ফাঁকা জায়গায় বল পেয়ে যান অধিনায়ক, প্লেসমেন্ট শটে ৫-০তে করে নেন স্কোরলাইন।

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে দেন রক্ষণ তারকা মাসুরা পারভিন। সেট পিস থেকে নেয়া সাবিনার শট সরাসরি ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক। তবে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, সেটাই কাজে লাগান মাসুরা।

ম্যাচের ৫৬ মিনিটে কৃষ্ণার শট বারপোস্টে লেগে ফেরত আসে। ৬৮ মিনিটে হ্যাটট্রিক তুলে নেয়ার সুযোগ হাতছাড়া করেন সাবিনা। ৮০ মিনিটে আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয় অফসাইডের ফাঁদে।

ম্যাচের ৭ নম্বর গোলটি আসে ৮৭ মিনিটে। তহুরা খাতুন গোল করার পর ৯০ মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সাবিনা, পূর্ণ হয় হ্যাটট্রিক। পাকিস্তানের পর ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক তুললেন অভিজ্ঞ স্ট্রাইকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভুটানমারিয়ালিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT