মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জেরর সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের ইউপি নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারিতকে কেন্দ্র করে আবারও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ও ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেলিম নামের একজনের নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধ কয়েকজনের মধ্যে আলমগীর হোসেন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে চরডুমুরিয়া, সামারচর এলাকায় রহিম মোল্লা গ্রুপ ও আওলাদ মোল্লা গ্রুপের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। আওলাদ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও রহিম বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। গত সপ্তাহেও সংঘর্ষ জড়ায় দুই পক্ষ। বৃহস্পতিবার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আবারো সংঘাতের ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া-সামারচর সহ আসে পাশের এলাকায়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর অবস্থায় কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করা হয়।
এঘটনায় দুইপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ থানার ওসি মোঃ তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে ও নিখোঁজ এর আলমগীরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।






