ফুটবল

বিশ্বকাপ থেকে দূরে রেখে রাশিয়ার নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

ফিফা প্রেস কনফারেন্সে একজন কর্মকর্তা, ফুটবল দল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা কর্মকর্তার একটি ছবি, যেখানে তিনি প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন, পাশে ফুটবল দল মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) রাশিয়ার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের উপর থেকে সবধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এর আগে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (উয়েফা) রাশিয়ার বয়সভিত্তিক দলটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও আগামী মাসে ইন্দোনেশিয়ায় হতে চলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে পারবে না রাশিয়া। কারণ নিষেধাজ্ঞায় বাছাইপর্বেই যে অংশ নিতে পারেনি তাদের দলটি।

যুবাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ইউক্রেন-রাশিয়ার চলতি যুদ্ধের জেরে রাশান জাতীয় ফুটবল দলের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফা। রাশিয়ার যুব দলটি ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে প্রতিযোগিতাগুলোয় অংশ নেবে। দেশটির জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় দলের ক্রীড়া সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা অবশ্য বহাল রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সবধরনের ফুটবল থেকে রাশানদের নিষিদ্ধ করে রেখেছে ফিফা। ফিফার সাথে একমত উয়েফাও। রাশিয়াকে অবশ্য ক্রীড়াঙ্গনের সবধরনের প্রতিযোগিতা থেকেই নিষিদ্ধ করে রাখা হয়েছে।

বিষয়:অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ইউক্রেন ইন্দোনেশিয়া উয়েফা ফিফা রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…