জনপদ

জয়পুরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির পাঠানো ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) রাতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে আগুন-সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তাদের এই কর্মসূচি। তারা বলেন, দেশের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

সমাবেশে তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং গণতন্ত্রের সুরক্ষায় জয়পুরহাট জেলা যুবদল রাজপথে সজাগ ও প্রস্তুত রয়েছে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা যুবদল এবং সংগঠনটির বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

বিষয়:জয়পুরহাট প্রতিবাদ সমাবেশ যুবদল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…