বাংলাদেশ

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি অবতরণ করেন। এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনের শেষভাগে লালমনিরহাট সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয়:কর্মসূচি তারেক রহমান প্রধানমন্ত্রী সফর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…