আন্তর্জাতিক

কুরস্কে তিনটি এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার সামরিক ট্যাংক বনজঙ্গলে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি রাশিয়ার সামরিক ট্যাংক বনজঙ্গলে অবস্থান করছে, সৈনিকরা ট্যাংকের ভিতরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুরস্কে ইউক্রেনের কাছ থেকে তিনটি এলাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সাত মাস পর এই এলাকা দখল করেছে তারা।

আজ ১০ মার্চ সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, সুদঝা শহরের কাছে তিনটি এলাকা রাশিয়া আক্রমণ করে দখল করে নেয়।

রাশিয়ায় বিশেষ বাহিনী একটি গ্যাস পাইললাইনের ভিতর দিয়ে সুদঝার কাছে গিয়ে পৌঁছায়। তাদের দেখে ইউক্রেনের বাহিনী অবাক হয়ে যায়। এরপর রাশিয়ার সেনা কুরস্ক থেকে ইউক্রেনের সেনাকে পিছনে ঠেলে দেয়।

রাশিয়ার ব্লগারদের রিপোর্ট জানিয়েছে, ইউক্রেনের হাজার হাজার সেনাকে ছত্রভঙ্গ করতে রাশিয়ার সেনা এই কৌশল নিয়েছে। তারা ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনায় বসার আগে কুরস্ক থেকে ইউক্রেনের সেনাকে সরাতে চাইছে।

ইউক্রেনের সেনা কুরস্কে এক হাজার তিনশ বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে। গত অগাস্ট থেকে তারা এই এলাকার দখল নিয়েছে। রাশিয়া তারপর থেকে কুরস্কের দখল নেয়ার চেষ্টা করছে।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেডেভ সামাজিক মাধ্যমে দাবি করেছেন, রাশিয়ার সেনা লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। তারা আক্রমণ জারি রেখেছে।

বিষয়:রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…